• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএএসআইএস-কে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: প্রশাসনিক সততা, নথিনির্ভর সত্য এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার বলিষ্ঠ দাবি প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে চৌগাছায় তোলপাড়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জলবায়ু মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা জোরদারের গুরুত্বারোপ ভুয়া  কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশেহারা সাধারণ মানুষ আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো রোগী; প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয়

যশোরে পৃথক দুই অভিযানে ৫.৩৩৪ কেজি স্বর্ণসহ ৩ জন আটক

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

২৮ আগস্ট ২০২৫, যশোর, বাংলাদেশ
জনতার কণ্ঠস্বর ডেস্ক

যশোরে পৃথক দুই অভিযানে ৫.৩৩৪ কেজি স্বর্ণসহ ৩ জন আটক

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আজ ২৮ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬ টি স্বর্ণের বার এবং ৫টি মোবাইল জব্দ করেছে। অভিযান পরিচালনা করা হয়েছে কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায়।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, আটককৃত আসামীদের ম্যানিব্যাগ এবং কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিল।

আটককৃতদের নাম ও ঠিকানা নিম্নরূপ:
১. আশরাফুল ইসলাম সাজিদ (২৩), পিতা: আকরাম হোসেন, গ্রাম: আংগারিয়া, সিংগাইর, থানাঃ সিংগাইর, জেলাঃ মানিকগঞ্জ
২. মোঃ জাহিদ হোসেন (২৬), পিতা: নূর মোহাম্মদ, গ্রাম: লোন অফিস পাড়া বারান্দিপাড়া, থানাঃ কোতোয়ালী, জেলাঃ যশোর
৩. সুজন কুমার বাপ্পি (৩৪), পিতা: আনন্দ চন্দ্র দাস, গ্রাম: ফতেপুর, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর

আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,৮৯,৫৩,৮৬৮/- টাকা, মোবাইলের মূল্য ৬৪,০০০/- টাকা, ভারতীয় ৪০ রুপি (৫০ টাকা) এবং নগদ ৩৫,৩২০/- টাকা সহ মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। আটককৃত স্বর্ণ যথাযথ আইন ও বিধিমালা মোতাবেক সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটক করার জন্য বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd