• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

বুড়িচংয়ের কালিকাপুর বাজার জামে মসজিদের ইমাম কাজি নজরুল ইসলামের ৫০ বছরের ইমামতীর অবসান,

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

 

বুড়িচংয়ের কালিকাপুর বাজার জামে মসজিদের ইমাম কাজি নজরুল ইসলামের ৫০ বছরের ইমামতীর অবসান,

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের দীর্ঘদিনের খতিব ও ইমাম মোঃ কাজি নজরুল ইসলামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। একটানা ৫০ বছর ইমামতীর পবিত্র দায়িত্ব পালন শেষে শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর গ্রহণ করেছেন।

শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ, ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই ঐতিহাসিক ক্ষণটির সাক্ষী হতে ভিড় জমায়। সংবর্ধনা অনুষ্ঠানে ইমাম সাহেবের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও এক লক্ষ টাকার একটি নগদ চেক— যা তাঁর প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন ২নং বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামসেদুল আলম, বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম ও নাঈমুল ইসলাম রাসেল, চিকিৎসক ডা. লোকমান হোসেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফুল ইসলাম রাজিব, সাইদুর রহমান মিন্টু, কাওসার আহমেদ, শওকত হোসেন ইমন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার তরুণ প্রজন্মের প্রতিনিধি রুবেল, ইকরাম, রাব্বানীসহ কালিকাপুর গ্রামের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, যারা একবাক্যে বলেন— “এই ইমাম সাহেব শুধু নামাজের নেতৃত্ব দেননি, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, আমাদের পরিবারের একজন।”

অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজন হিসেবে ইমাম সাহেবকে লাল গালিচা সংবলিত সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁর নিজ বাড়ি, কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয়। মুসাফিরের মতো নয়, এক জননন্দিত আধ্যাত্মিক অভিভাবকের মতো সম্মান ও শ্রদ্ধায় বিদায় জানানো হয় তাঁকে।

স্থানীয়রা বলেন, ইমাম মোঃ কাজি নজরুল ইসলাম এই মসজিদের অর্ধশতাব্দীর ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তাঁর বিদায় মানে একটি যুগের অবসান। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে।


More News Of This Category
bdit.com.bd