• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি নারীর মেসেঞ্জারে পুরুষাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ মোঃ দিদারের বিরুদ্ধে, সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মালিকানা ও ট্রাস্ট নিয়ে পুরোনো বিরোধ: ২০১৪ সালের জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উঠে আসে একাধিক গুরুতর অসংগতি

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি নূরুল ইসলাম নয়ন

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৩০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

চরফ্যাশন ও মনপুরার উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, নদীভাঙন রোধ ও পর্যটন খাতের বিকাশে পরিকল্পনা গ্রহণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে এ অপরাধে জড়িত অনেককে কারাগারে যেতে হয়েছে। মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “আমাদের কাছে সব মতের মানুষ নিরাপদ। তবে যারা গত ১৭ বছর অপকর্ম করেছে, তাদের জেলে থাকতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।”

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। যুবদলও প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে।

চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং নদীভাঙন রোধে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চরফ্যাশন ও মনপুরার মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সমাবেশে উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ প্রথম


More News Of This Category
bdit.com.bd