• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ: ২৪ ঘণ্টার আইনি আলটিমেটাম, অন্যথায় হাইকোর্টে রিট পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্ক করল সীমান্তরক্ষী বাহিনী হাসিনাপুত্রের সঙ্গে এক হওয়ার মিথ্যা ন্যারেটিভ ছড়িয়েছে আমার দেশ’: ফেসবুক পোস্টে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাশেদ খানের ক্ষোভ গৌরনদী উপজেলা নির্বাচনে প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন মিয়ার গণসংযোগ: জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা রাজপথের রাজনৈতিক সংগ্রাম থেকে জনসেবায় আসার প্রত্যয়; মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ, অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার একটি স্বপ্নবাজ পাখি উড়ে গেল আকাশে তাহসিফ সাউরীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন, নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির দাবিতে সরব বন্ধু ইন্তিসার ইনজিমাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ: ইউজিসির তদন্তে একাধিক অভিযোগের সত্যতা না মেলায় অধ্যাপক মোজাম্মেল হকের পেশাগত মর্যাদা ও অবস্থান পুনর্মূল্যায়নে সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর চূড়ান্ত নির্দেশ বেনাপোলে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, প্রবাসে স্বামী, অন্যত্র সম্পর্কের অভিযোগ: কালীগঞ্জে নারী ও মাদ্রাসাশিক্ষক আটক, কারাগারে পাঠানোর দাবি ঘিরে চাঞ্চল্য

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ: ২৪ ঘণ্টার আইনি আলটিমেটাম, অন্যথায় হাইকোর্টে রিট

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ১৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

 

বিচারাধীন মামলার আসামিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার অভিযোগ; কারা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ, মানবিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি সাংবাদিক নেতাদের

 

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রী: ঝিনাইদহ কারাগারে বিচারাধীন মামলার আসামি সাংবাদিক অরিত্র কুন্ডুকে আইন বহির্ভূতভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার ঘটনায় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আসিবুর রহমান আসিফ এই নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তরা হলেন যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ও ঝিনাইদহ জেলা কারাগারের সিনিয়র জেল সুপার।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অরিত্র কুন্ডুকে কনডেম সেল থেকে সরিয়ে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসার দাবি জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ ঘটনায় রবিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানানো হয়। ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শেখ আসিবুর রহমান আসিফ, বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝিনাইদহ সদর থানায় গত ২৬ অক্টোবর দায়ের করা ৪৭ এবং ৪৮ নং মামলায় অরিত্র কুন্ডু বর্তমানে কারাগারে আটক রয়েছেন। দণ্ডবিধির ৪৪৮, ৩৮৫, ১৮৬ ও ৫০৬ ধারায় মামলা দুটি দায়ের করা হয়। আইনজীবীদের দাবি, তিনি একজন বিচারাধীন আসামি, দণ্ডপ্রাপ্ত নন।

নোটিশে বলা হয়েছে, কারা বিধি অনুযায়ী কনডেম সেল শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত। চাঁদাবাজির মতো সাধারণ মামলায় বিচারাধীন কোনো আসামিকে সেখানে রাখার কোনো বৈধ বিচারিক আদেশ নেই। এটি সংবিধানের ৩১ (আইনের আশ্রয় লাভের অধিকার), ৩২ (জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার) এবং ৩৫(৫) (নিষ্ঠুর, অমানবিক আচরণ থেকে সুরক্ষা) অনুচ্ছেদের পরিপন্থী। এর ফলে বন্দি চরম মানসিক যন্ত্রণা ও শারীরিক কষ্টের শিকার হচ্ছেন।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক নেতারা বলেন, কোনো সাংবাদিক বা সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা থাকলেই তার মানবিক মর্যাদা ও আইনগত অধিকার খর্ব করা যায় না। বিচারাধীন বন্দির সঙ্গে আইনসম্মত ও মানবিক আচরণ নিশ্চিত করা রাষ্ট্র ও কারা কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু তারা তা সরাসরি লঙ্ঘন করেছেন।

তারা অবিলম্বে অরিত্র কুন্ডুর নিরাপত্তা নিশ্চিত করা এবং কারাগারে তার অবস্থান ও পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমান সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে তাকে কনডেম সেলে রাখা হয়েছে। বন্দিদের সাথে রাখলে ক্ষতি হতে পারে। তবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ তা সরাসরি প্রত্যাখান করে বলেন, স্থানীয় সরকার দলীয় রাজনৈতিক দলের কতিপয় সুবিধাভোগী, দুর্নীতিবাজ নেতাদের মদদে কারাগার কর্তৃপক্ষ কনডেম সেলে রেখেছে।

বাংলাদেশ মফস্বল থেকে সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অরিত্রের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দুটিতে আইনী সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।

 

কারাগার কোনো ব্যক্তির মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার স্থান নয়; বরং আইন অনুযায়ী আটক ব্যক্তির নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তাই এ ঘটনায় অভিযোগ ও পাল্টা বক্তব্যের বাইরে গিয়ে আইন, কারাবিধি এবং সাংবিধানিক অধিকারের আলোকে স্বচ্ছ তদন্ত ও যথাযথ পদক্ষেপই এখন সময়ের দাবি।

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ-এর পক্ষ থেকে এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগার কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হবে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রতিবেদনে যুক্ত করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd