• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট নারীর মেসেঞ্জারে পুরুষাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ মোঃ দিদারের বিরুদ্ধে, সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মালিকানা ও ট্রাস্ট নিয়ে পুরোনো বিরোধ: ২০১৪ সালের জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উঠে আসে একাধিক গুরুতর অসংগতি ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদক-সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ফখরুল ইসলাম এমপির আহ্বান হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন: যুব র‍্যালি, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ মামলার বাধা পেরিয়ে এবার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় দুলাল সরকার বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে সিএইচটি সম্প্রীতি জোটের কারণ দর্শানোর নোটিশ মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ: ২৪ ঘণ্টার আইনি আলটিমেটাম, অন্যথায় হাইকোর্টে রিট পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্ক করল সীমান্তরক্ষী বাহিনী

বেনাপোলে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি,

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৫৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

বেনাপোলে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের নেতা ইয়াকুব আলীকে (২৩) জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই ছাত্রদল নেতা।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ইয়াকুব আলী। পথিমধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁর ইজিবাইকের গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ইজিবাইকের অন্যান্য যাত্রীদের বাধার মুখে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ইয়াকুব আলী।

জিডি সূত্রে আরও জানা যায়, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বেনাপোল পোর্ট থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। এ ঘটনায় থানায় দায়ের করা জিডির নম্বর ১১৯৫।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্তের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা ।


More News Of This Category
bdit.com.bd