• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক ও একই পরিবারের এক শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকারছড়া ইউনিয়নের অটোরিকশাচালক বানু মিয়া (৩০) এবং ১২ বছর বয়সী আনিকা, যিনি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের মাওলানা আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সোনাহাট স্থলবন্দর ভ্রমণে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে তারা একটি ভাড়াকৃত অটোরিকশাযোগে ভূরুঙ্গামারী শহরের দিকে রওনা হন। পথে ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু আনিকা। গুরুতর আহত চালক বানু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত তিনজন হলেন—আবু বক্কর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ছোট মেয়ে ফাতেমা (৯)। তাদের প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান এবং চালক হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”


More News Of This Category
bdit.com.bd