• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীর সুবর্ণচরে ‘মেম্বার পার্টি’র তাণ্ডবের অভিযোগ: টিপসই দলিলে ১৮ হিন্দু পরিবার ও মন্দির উচ্ছেদের শঙ্কা ১৯ জুলাই রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই দেশপ্রেমিক প্রকৌশলী জুয়েলকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দেওয়ার অভিযোগ, নথিতে জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের UNGA-৮১ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার ও উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভে মিছিল সহকারে অংশ নিল শার্শা উপজেলা ছাত্রদল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা, পেনাল্টি শুটআউটে রাহাত ট্রেডার্সকে হারিয়ে সেমিফাইনালে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মীসভা পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই শার্শায় রাতারাতি ‘বিএনপি’ পরিচয়ে সরকারি ডিলারশিপ পাওয়ার অভিযোগ শফিকুলের সারের ডিলারশিপ ঘিরে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ; রাজনৈতিক পরিচয়, টিসিবি ডিলারশিপ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিতর্কিত ‘চাকু সেলিম’—বিএনপির ভেতরে অনুপ্রবেশে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা রিপোর্ট

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ৪৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিতর্কিত ‘চাকু সেলিম’—বিএনপির ভেতরে অনুপ্রবেশে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা
রিপোর্ট
বগুড়া সদর উপজেলার নাপিতপাড়া, কইপাড়া ও বউবাজার এলাকায় ‘চাকু সেলিম’ নামে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এই ব্যক্তি ও তার ভাই মিন্টু এলাকায় চাঁদাবাজি, বালুর অবৈধ ব্যবসা, জমি দখল ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত।

 


স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত চাকু সেলিম অতীতে আওয়ামী লীগ ও যুবলীগ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এমনকি জেলা যুবলীগের এক নেতার পক্ষে প্রকাশ্যে ভোট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অথচ বর্তমানে তিনি বিএনপির একটি অংশের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেকে দলের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন—যা স্থানীয় বিএনপির জন্য বিব্রতকর ও ক্ষতিকর বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির ক্ষোভ
স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান,
“তার অত্যাচারে আমরাও অতিষ্ঠ। বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে তার কোনো অবদান নেই। উল্টো সে আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে।”
তারা আরও বলেন, এ ধরনের বিতর্কিত ও অভিযোগভুক্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার কারণেই বিএনপি বিভিন্ন এলাকায় জনসমর্থন হারানোর ঝুঁকিতে পড়ছে।
সংখ্যালঘুদের অভিযোগ
বগুড়া সদরের নাপিতপাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বাসিন্দাও অভিযোগ করেছেন, চাকু সেলিম ও তার সহযোগীদের কারণে তারা দীর্ঘদিন ধরে ভীতির মধ্যে বসবাস করছেন। তাদের দাবি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
নাম নিয়েও প্রশ্ন
এলাকাবাসীর মতে, “চাকু” নামে পরিচিত হওয়াটাই তার সহিংস চরিত্রের প্রতীক। তার প্রকৃত নামের চেয়ে এই নামেই সে পরিচিত, যা নিজেই একটি সামাজিক বিপদের ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে।
জেলা বিএনপির প্রতি দাবি
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা বিএনপির কাছে জোর দাবি জানানো হয়েছে—
যে কোনো মূল্যে চাকু সেলিমকে দল থেকে বহিষ্কার করা হোক, নইলে আসন্ন রাজনৈতিক বাস্তবতায় দলকে চরম পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে তারা আশঙ্কা করছেন।
তারেক রহমানের প্রতি আকুল আবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন,
“এখনো সময় আছে। এ ধরনের অনুপ্রবেশকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে তৃণমূলে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এই প্রতিবেদনটি এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


More News Of This Category
bdit.com.bd