• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান — শার্শায় মহিলা দলের কর্মী সমাবেশে নুরুজ্জামান লিটন”

Reporter Name / ১৫৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

“সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান — শার্শায় মহিলা দলের কর্মী সমাবেশে নুরুজ্জামান লিটন”

প্রতিনিধি: আলমগীর হোসেন
ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ | শার্শা, যশোর | ২৮ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শার্শা উপজেলায় এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশেদা রহমানের সভাপতিত্বে সমাবেশটি শুরু হয় সোমবার বিকেল সাড়ে ৪টায়, বেনাপোল অডিটোরিয়ামে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামসুন্নাহার পান্না, নাহিদা আক্তার, রাফাত আরা জলি, আনোয়ারা পারভীন (আমু) ও এডভোকেট মৌলুদা পারভীন।

উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন,
“বিএনপির রাজনীতি কেন প্রয়োজন—তা বোঝার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ জানা দরকার। তিনি-ই সর্বপ্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেন। ইসলামী মূল্যবোধকে রাষ্ট্রীয় মর্যাদা দেন, মুসলিম জনতার আত্মপরিচয়কে সংরক্ষণের দায়িত্ব পালন করেন।”

তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক ও আদর্শ নির্মাতা। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামকে সাংবিধানিক মর্যাদা দিয়েছেন, দেশের মানুষকে স্বকীয়তা ফিরিয়ে দিয়েছেন।”

নারী রাজনীতি প্রসঙ্গে নুরুজ্জামান লিটন বলেন,
“আজ আমাদের মা-বোনেরা বিএনপির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। কারণ তারা বুঝে গেছেন—এই দলই একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে ইসলামি চেতনা, পারিবারিক মূল্যবোধ এবং নারীর মর্যাদা একসাথে সমুন্নত থাকে। বিএনপি কখনো নারীদের অগ্রগতিকে অবজ্ঞা করেনি, বরং উৎসাহ দিয়েছে। শহীদ জিয়ার আদর্শে নারী নেতৃত্বই শক্তি।”

তিনি বলেন, “আপনাদের এই আগ্রহকে আন্দোলনে রূপান্তর করতে হবে। মা-বোনেরা জেগে উঠলে জালিম সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না।”

এছাড়া দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং আসন্ন গণআন্দোলন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনাও দেন তিনি।

উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ, ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল স্তরের দলীয় প্রতিনিধি।

বিএনপি’র মূল লক্ষ্য উল্লেখ করেন আলহাজ নুরুজ্জামান লিটন

শহীদ প্রেসিডেন্ট জিয়ার ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ঐতিহাসিক অবদান।

সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্তির প্রেক্ষাপট

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং বিএনপির প্রতি তাদের আস্থা

তৃণমূল থেকে নেতৃত্ব বিকাশে মহিলা দলের শক্তিশালী অবস্থান

ভবিষ্যৎ গণআন্দোলনের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য।


More News Of This Category
bdit.com.bd