• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের UNGA-৮১ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার ও উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভে মিছিল সহকারে অংশ নিল শার্শা উপজেলা ছাত্রদল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা, পেনাল্টি শুটআউটে রাহাত ট্রেডার্সকে হারিয়ে সেমিফাইনালে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মীসভা পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই শার্শায় রাতারাতি ‘বিএনপি’ পরিচয়ে সরকারি ডিলারশিপ পাওয়ার অভিযোগ শফিকুলের সারের ডিলারশিপ ঘিরে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ; রাজনৈতিক পরিচয়, টিসিবি ডিলারশিপ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তাবিজ-কবচ ও বনাজী ওষুধে চিকিৎসার দাবি, ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ; ব্যবসায়ী শহীদুল্লাহ ও কথিত সাংবাদিক রফিকের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ জাতীয় পর্যায়ের পরীক্ষায় কৃতিত্ব শৈলকুপায় ৪৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা পিপিএম-সেবা পদকে সম্মানিত রাজশাহী পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

ওলামালীগ নেতা শরীয়তপুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ: ছাত্র হত্যা মামলা ও যৌন নিপীড়নে জড়িত থাকার দাবি

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ২৪৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

ওলামালীগ নেতা শরীয়তপুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ: ছাত্র হত্যা মামলা ও যৌন নিপীড়নে জড়িত থাকার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা মো: আবুল হাসান শেখ শরীয়তপুরীর বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা, বিদেশি গোয়েন্দা সংস্থার চরবৃত্তি এবং ভুয়া কাবিননামার মাধ্যমে ছাত্রীদের যৌন নিপীড়নসহ অসংখ্য গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানববন্ধনের ছবি এবং সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

ভুয়া কাবিননামা ও ব্ল্যাকমেইল সিন্ডিকেট
প্রাপ্ত তথ্যানুযায়ী, মাওলানা শরীয়তপুরী শাহবাগের তোপখানা রোডে অবস্থিত একটি অবৈধ কাজী অফিসের মাধ্যমে দীর্ঘ বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে যে, তিনি কাজী মো: সামছুল হকের সহকারী হিসেবে ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অসংখ্য ভুয়া কাবিননামা তৈরি করেছেন।

সবচেয়ে ভয়াবহ অভিযোগটি হলো, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জিম্মি করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে এসব ভুয়া কাবিননামায় ছাত্রীদের জোরপূর্বক স্বাক্ষর করিয়ে তাদের ওপর যৌন নিপীড়ন ও নির্যাতন চালাতেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ
আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে প্রভাবশালী এই ব্যক্তি নিজেকে ‘ফ্যাসিবাদ’ এর কট্টর সমর্থক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার চর হিসেবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এছাড়া গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার তিনি অন্যতম এজাহারভুক্ত আসামি।

তদন্তের দাবি
তার অফিসের ঠিকানা হিসেবে চিহ্নিত করা হয়েছে— ২৭/৮-এ তোপখানা রোড (২য় তলা), নূর মসজিদের দক্ষিণে, শাহবাগ, ঢাকা। স্থানীয় সূত্র এবং ভুক্তভোগীদের দাবি, উক্ত অফিসের ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত রেজিস্ট্রি বা বালাম বহি যাচাই করলে অসংখ্য ছাত্রীর জীবন ধ্বংসের প্রমাণ পাওয়া যাবে।

একজন ধর্মীয় লেবাসধারী নেতার এমন ঘৃণ্য অপরাধের তথ্য ফাঁস হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে এই ‘ভণ্ড’ নেতার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 


More News Of This Category
bdit.com.bd