• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম বেনাপোল স্থলবন্দরে আনসার সিন্ডিকেটের মাদকের ভয়াল থাবা: নেপথ্যে কি রাষ্ট্রবিরোধী কোনো গভীর ষড়যন্ত্র? ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস: জুলাইয়ের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যের আহ্বান মাহদী আমিনের ফেসবুক পোস্টে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে শার্শায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী ৭ আগস্ট স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক; সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার

শার্শায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

রাহাত হোসেন / ৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

শার্শায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

শার্শা প্রতিনিধি: রাহাত হোসেন

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা কার্যালয় প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই দিনের কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আরশাদ হোসেন, সাবেক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং এনসিপির নেতা আকাশ হোসেন।

সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd