• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’ জুলাই যোদ্ধা আয়াসকে হত্যার হুমকি, থানায় ইমির বিরুদ্ধে লিখিত অভিযোগ নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ নবীনদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান ক্যান্টনমেন্ট থানার ওসির কথিত অডিও ঘিরে তীব্র প্রশ্ন ‘দেশের সব পুলিশ আওয়ামী লীগের পক্ষে’, ‘হাসিনা ফিরলে পুলিশ সহযোগিতা করবে’—কথিত বক্তব্যের সত্যতা যাচাই ও তদন্তের দাবি গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্য ও অ্যাক্রেডিটেশন বাতিল—প্রশ্ন উঠছে সাংবাদিকতার পরিবেশ নিয়ে হাসিনা-পুতিন ফোনালাপের অসমর্থিত দাবি থেকে মির্জা ফখরুলের চিকিৎসা সহায়তার ভুয়া তথ্য— ছাত্ররাজনীতির মাঠ থেকে কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব, এরপর শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক—দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপশহরের কালাইঘর এলাকার একটি বাসায় সিগারেটের আগুনে শামিম পারভেজ বাদল দগ্ধ সর্ব স্তরের মানুষের নিকট সুন্দর ও সহজভাবে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের মহতী উদ্যোগ।

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

 

তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে রেপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

সূত্র জানায়, ৫ জুন যশোরের আমির হোসেন যশোর জেনারেল হাসপাতলের মডেল ওয়ার্ডে পেট ব্যাথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নুতন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার রেপিড এন্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান।

আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনিজনিতে সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে গত ৫জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও জানান, আইসিইউ তে সন্দেহজনক আরো তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা সেজন্য পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd