• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

ভারত-ইংল্যান্ড সিরিজে ৩ ক্রিকেটারের ১০ রেকর্ড গড়ার সুযোগ

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

ভারত-ইংল্যান্ড সিরিজে ৩ ক্রিকেটারের ১০ রেকর্ড গড়ার সুযোগ

অনলাইন ডেস্ক রিপোর্ট :পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত ও ইংল্যান্ড। শুক্রবার থেকে শুরু হতে চলা সিরিজ়ে দু’দলের তিন ক্রিকেটার মোট ১০ রেকর্ড গড়তে পারেন।

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। দু’দলের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ় হবে। এই পাঁচ টেস্টের সিরিজ়ে দু’দলের তিন ক্রিকেটারের কাছে সুযোগ থাকবে ১০ রেকর্ড গড়ার। একা ইংল্যান্ডের জো রুট গড়তে পারেন ছ’টা রেকর্ড। ভারতের জসপ্রীত বুমরাহের কাছে সুযোগ রয়েছে তিনটে রেকর্ড গড়ার।

এক নজরে দেখে নেওয়া যাক, কী সেই ১০ রেকর্ড—

১) টেস্টে এখনও পর্যন্ত ২০৮ ক্যাচ ধরেছেন জো রুট। তিনি যদি এই সিরিজ়ে আর তিনটে ক্যাচ ধরেন তা হলে টেস্টে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড (২১০) ভাঙবেন তিনি। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড হবে রুটের।

২) ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে ২৮৪৬ রান করেছেন রুট। আর ১৫৪ রান করলে ভারতের বিরুদ্ধে ৩০০০ রান হবে তাঁর। তা হলে রুটই হবেন বিশ্বের প্রথম ব্যাটার, যিনি ভারতের বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান করেছেন।

৩) ১৫৩ টেস্টে ১৩,০০৬ রান করেছেন রুট। আর ৩৭৩ রান করলে তাঁর রান হবে ১৩,৩৭৯। সে ক্ষেত্রে রিকি পন্টিংকে (১৩,৩৭৮) টপকে টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হবেন ইংল্যান্ডের ব্যাটার। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫,৯২১)।

৪) ইংল্যান্ডের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪ ম্যাচে ৫৫৪৩ রান করেছেন রুট। যদি এই পাঁচ টেস্টে তিনি অন্তত ৪৫৭ রান করেন তা হলে ৬০০০ রান হবে তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসাবে এই রেকর্ড হবে রুটের।

৫) পাঁচ টেস্টে ১৪২ রান করতে পারলে প্রথম ইংরেজ ব্যাটার হিসাবে ভারতের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ৪০০০ রান হবে রুটের। এই কীর্তি রয়েছে রিকি পন্টিং, মাহেল জয়বর্ধনে ও কুমার সঙ্গকারার।

৬) ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে ১০ শতরান করেছেন রুট। একমাত্র স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে বেশি (১১) টেস্ট শতরান করেছেন। এই সিরিজ়ে আর দুটো শতরান করলেই স্মিথের রেকর্ড ভাঙবেন রুট।

৭) ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে ৯ টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। যদি এই সিরিজ়ে তিনি আর ১২ উইকেট নিতে পারেন তা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট হবে তাঁর।

৮) সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে ৩৫ টেস্টে ১৪৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতের বোলারদের মধ্যে তিনি এই চার দেশে সর্বাধিক উইকেট নিয়েছেন। এই সিরিজ়ে আর দুটো উইকেট নিতে পারলে এশিয়ার বোলারদের মধ্যে এই চার দেশে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক হবেন তিনি। ভাঙবেন ওয়াসিম আক্রমের (১৪৬) রেকর্ড।

৯) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। এই সিরিজ়ে আর দু’বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিতে পারলে টেস্ট বিশ্বকাপে রেকর্ড হবে তাঁর। এখনও পর্যন্ত সেই রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের দখলে। ১১ বার এই কীর্তি করেছেন তিনি।

১০) একটা রেকর্ড অবশ্য নিশ্চিত। শুক্রবার ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে টস করতে নামবেন শুভমন গিল। সেই সঙ্গেই একটা নজির গড়বেন তিনি। তিনিই পঞ্জাবের প্রথম ক্রিকেটার, যিনি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন।

 


More News Of This Category
bdit.com.bd