• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের UNGA-৮১ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার ও উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভে মিছিল সহকারে অংশ নিল শার্শা উপজেলা ছাত্রদল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা, পেনাল্টি শুটআউটে রাহাত ট্রেডার্সকে হারিয়ে সেমিফাইনালে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মীসভা পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই শার্শায় রাতারাতি ‘বিএনপি’ পরিচয়ে সরকারি ডিলারশিপ পাওয়ার অভিযোগ শফিকুলের সারের ডিলারশিপ ঘিরে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ; রাজনৈতিক পরিচয়, টিসিবি ডিলারশিপ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তাবিজ-কবচ ও বনাজী ওষুধে চিকিৎসার দাবি, ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ; ব্যবসায়ী শহীদুল্লাহ ও কথিত সাংবাদিক রফিকের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ জাতীয় পর্যায়ের পরীক্ষায় কৃতিত্ব শৈলকুপায় ৪৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা পিপিএম-সেবা পদকে সম্মানিত রাজশাহী পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে

সারোয়ার হোসেন অপু , নওগাঁ জেলা প্রতিনিধি: / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি(নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির চলছে মহোৎসব। জমির মালিকেরা তাঁদের জমি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে ইটভাটার মালিক ও রাস্তার ঠিকাদারদের কাছে বিক্রি করছেন। জমি থেকে গভীর করে মাটি তোলায় আশপাশের ফসলি জমিগুলোতে ধস। একই ধারাবাহিকতায় উপজেলার চাংলা কোমারপুর মাঠ, গন্ধবপুর ভালকির বিল সহ উপজেলার বিভিন্ন স্থানে কিছু প্রভাবশালী ব্যক্তিরা রাতের আঁধারে আবাদি ভিটা মাটি কেটে বিক্রি করছেন এলাকার বিভিন্ন ইটভাটায়। যার কোনো অনুমতি নেই। অর্থাৎ তারা জমির মালিকদের কোনো রকম ম্যানেজ করে অবৈধভাবে এসব আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।

সরিজমিনে গিয়ে দেখা যায়, এভাবে মাটি কাটা অব্যহত থাকলে উপজেলার বিভিন্ন মূল/ গ্রামের নষ্ট হয়ে যেকোনো সময় সড়ক দূর্ঘটনার আশংকা রয়ে যাবে। পাশাপাশি ফসলি মাঠগুলোর মাটি অনবরত কাটতে থাকলে এলাকার মাঠগুলো খাল-বিলে পরিণিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ৬-৭ বছর ধরে গ্রামের ফসলি মাঠের জমির মাটি কাটার চলছে মহোৎসব। এখন মাঠের অনেক জমির শ্রেণি পরির্বতন হয়ে গেছে। ফসলি জমির মাটি কাটা বন্ধের জন্য ভূমি অফিস, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে।

বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। সরেজমিনে কসবা, চাংলা-কেমারপুর,প্রধানকুন্ডি,গন্ধবপুর ভালকির বিল হতে ফসলি মাঠটিতে মাটি কাটার চলছে মহোৎসব। গ্রামের ফসলি মাঠটির ৬/৭টি স্থানে বিশাল অংশজুড়ে দুই/তিন ফসলি জমির মাটি গভীর করে মাটি কাটার কাজ চলছে। প্রতিটি স্থানেই এক সঙ্গে ৫-৬ টি বা তারও বেশি ট্র্যাক্টর এসে মাটি নিয়ে যাচ্ছে। অবাধে ট্র্যাক্টর চলাচল করায় হুমকির মুখে পড়ছে পাশে থাকা আবাদি ফসলের জমি। আবাদ করতে ভয় পাচ্ছেন এলাকার কৃষকেরা।

এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নাই।
জানতে চেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি আশার বানী সরূপ বলেছেন, দ্রুত ব্যবস্থা গ্রহন করা। কিন্তু কার্যত প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ।
০১৭৪৮-৭৩২২৭২।
[1/7, 4:12 PM] +880 1748-732272: উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে মাটি মাটার মহোৎসব
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ সংবাদদাতা,

উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে মাটি মাটার মহোৎসব।

জেলার বদলগাছী উপজেলার বিভিন্ন ইউপির গ্রামগুলোতে দিন রাতে সমানতালে মাটি কাটার মহোৎসব শুরু করেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি।

সরিজমিনে গিয়ে পাহাড়পুর ইউপির ধর্মপুর মাদ্রাসার সামনে দেখা যায়, কয়েক বিঘা জমির মাটি কেটে পুকুর খননে ব্যস্ত এক প্রভাবশালী ব্যক্তি হ্যাপি। একই ধারাবাহিকতায় মিঠাপুর ইউপির কসবা গ্রামে আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন ঐ এলাকার ট্রাক্টর গাড়ি মালিক আব্দুস সালাম, ট্রাক্টর গাড়ি চালক রায়হান,হাবিল,রুবেল,চাঁনমিয়া সহ প্রমুখ।
একই দৃশ্য দেখা গেছে, উপজেলার মিঠাপুর ইউপির গন্ধবপুর গ্রামের ভালকির বিলে বিল সংস্কার নামে দিনের পর দিন মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন আক্কেলপুর উপজেলার রেজোয়ানুল মেম্বার সহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি। তারা রাত আনুমানিক ৯ টা হতে সকাল ৬ টা পর্যন্ত মাটি কেটে ইটভাটায় মাটি বিক্রি করে দিচ্ছে । মাটি ভর্তি ট্রাক্টর গুলো আবাদি ভিটার সামনে দিয়ে চলে সাথে আবাদি ফসল গুলো নষ্ট করে। ফলে কৃষকের সোনার স্বপ্ন গুলো নষ্ট করে ফেলছেন তারা বলে অভিযোগ তুলেছেন ঐ এলাকার দরিদ্র কৃষক গণ।
উপজেলার বালুভরা ইউপির প্রধানকুন্ডি গ্রামে ২ স্পষ্ট তৈরি করে আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিবিসি ইটভাটার বিরুদ্ধে। সরিজমিনে প্রধানকুন্ডিতে রাত আনুমানিক ১২ টায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ডেচার চালক ও মাটি ঢোলাই শ্রমিকদের মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান, কোম্পানি আমাদের মাটি কাটার হুকুম দিয়েছে। কোম্পানি কে জানতে চাইলে তারা জানান, বিবিসি ইটভাটা। সরকারি ভাবে বা ভূমি অফিস থেকে কোনো অনুমতি নেওয়া আছে কিনা জানতে চাইলে তারা জানান, আমরা জানি না কোম্পানি জানে!
এ বিষয়ে জানতে চেয়ে বিবিসি ইটভাটার মালিক রুবেল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জ্বি ভাই মাটি কাটতেছি। আমি আজ বাসায় চলে এসেছি আপনাদের কিছু জানার থাকলে কাল এসে জেনে নিবেন।

৫ ই জানুয়ারি ২০২৬ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির ব্যাশপুর আরবিসি ইটভাটায় আক্কেলপুর খেকে আনা হচ্ছে মাটি। রাস্তায় মাটি পড়ে রাস্তা চলাচলে কষ্টসাধ্য হয়ে পড়েছে। যা যেকোনো সময় সড়ক দূর্ঘটনায় রূপান্তর হয়ে পড়তে পারে।

তথ্য সংগ্রহকালে উক্ত ইটভাটার ম্যানেজার আঃ হামিদের সাথে কথা বললে তিনি জানান, তিনিই কিছুই জানে না সব জানেন ভাটার মালিক।
জানতে চেয়ে আরবিসি ইটভাটার মালিক বশির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাই আমি ইটভাটা নতুন নিয়েছি, মাটির প্রয়োজন তাই মাটি আনছি। আপনার ইটভাটার পরিবেশ অধিদপ্তর সহ ইটভাটায় ইটভাটা পরিচালনার জন্য যেসকল সনদ প্রয়োজন তা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, কিছু আছে কিছু নেই।

এ বিষয়ে জানতে চেয়ে সহকারী কমিশনার( ভূমি) পলাশ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে চেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এবিষয়ে অবগত ছিলাম না তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম।দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category
bdit.com.bd