• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি

পটিয়া রাহাত আলী স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি বশর: শিক্ষকদের প্রেরণায় আমার সফলতার মূল প্রেরণা

Reporter Name / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

পটিয়া রাহাত আলী স্কুলে সংবর্ধনা
অনুষ্ঠানে সিআইপি বশর: শিক্ষকদের
প্রেরণায় আমার সফলতার মূল প্রেরণা।

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রেমিটেন্স যোদ্ধা সিআইপি আবুল বশর বলেছেন, দেশের গন্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে আমার যে সফলতার একজন সফল রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে উঠার পেছনে এ বিদ্যালয়ের শিক্ষকরাই ছিল মূল প্রেরণা শক্তি। শিক্ষকরা যেভাবে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করে আমাদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠার শক্তি যুগিয়েছেন। সোমবার (২২ডিসেম্বর) দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রেমিটেন্স যোদ্ধা ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি আবুল বশর সরকারের সিআইপি মর্যাদা লাভ করায় এক সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, তাদের দেয়া শিক্ষা অর্জন করে সে লালিত স্বপ্ন আজ বাস্তবে আমার রূপ লাভ করেছে। দেশের বাইরে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাই আমাকে বাংলাদেশ সরকার সিআইপি মর্যাদা দিয়েছেন। সে সফলতার হাত ধরে আজ নিজের বিদ্যালয়ে এসে সংবর্ধিত হওয়ায় আমি গৌরভাম্বিত ও বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম তোহার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নুরুল আবছারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেমিটেন্স যোদ্ধা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল, আবদুল মোতালেব, মওলানা মাহবুবুর রহমান, শাহজাদী বিলকিস আক্তার, নিজাম উদ্দিন, , মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ইউছুফ, মিজানুল হক, মিসকাত আহমদ প্রমুখ।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442


More News Of This Category
bdit.com.bd