• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৫৮ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
তারিখ: ৩ আগস্ট ২০২৫, রবিবার

নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে ঘিরে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ— ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এই আয়োজনে কান্নায় ভেঙে পড়েন শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম। তাঁর কণ্ঠে উঠে আসে হৃদয়বিদারক আহ্বান— “আর যেন কোন মায়ের বুক খালি না হয়। শেখ হাসিনার বিচার হতেই হবে।”

শনিবার (২ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতাউর রহমান, নীলফামারী শহর জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী এবং শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম।

সাহিদা বেগম তাঁর বক্তৃতায় স্মরণ করান, কীভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টে তাঁর সন্তান সাজ্জাদ রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়ে শহিদ হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসকগোষ্ঠীকে তিনি সরাসরি দায়ী করে বলেন, “শুধু সাজ্জাদ না, এমন শত শত তরুণ শহিদ হয়েছে। কিন্তু আজো বিচার হয়নি।”

সমাবেশের শেষাংশে কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

এই সমাবেশে অভিভাবকদের কণ্ঠে উঠে আসে নতুন প্রজন্মের জন্য নিরাপদ, জবাবদিহিমূলক একটি বাংলাদেশ গঠনের আহ্বান— যেখানে আর কোনো সন্তান মায়ের কোলে লাশ হয়ে ফিরে না আসে।

প্রতিবেদন: বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
স্লোগান: জনতার কণ্ঠস্বর


More News Of This Category
bdit.com.bd