• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

নরসিংদীর শিবপুরে ব্যক্তিগত অর্থে চেয়ারম্যান নাদিম ১৫ টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেছেন।

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

নরসিংদীর শিবপুরে ব্যক্তিগত অর্থে চেয়ারম্যান নাদিম ১৫ টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেছেন।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলায় আসন্ন শারদীয় পূজা ২০২৫ ইং এর উদযাপন উপলক্ষে নরসিংদীর জয়নগর ইউনিয়নে ১৫টি পূজা মন্ডপে ব্যক্তিগত আর্থিক অনুদান বিতরণ করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।
অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার  বিকেলে, জয়নগর ইউনিয়ন পরিষদ এর হলরুমে এই অনুদান প্রদান করা হয়। চেয়ারম্যান মোঃ নাদিম সরকার ব্যক্তিগত অর্থে জয়নগর ইউনিয়নে মোট ১৫ টি পূজা মন্ডপের সভাপতির নিকট আর্থিক অনুদান বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও জয়নগর ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ বজলুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উজ্জ্বল দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস,জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস, জয়নগর ইউনিয়ন দূর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাস, তাছাড়া ইউনিয়ন পূজা মন্ডপের বিভিন্ন ভক্তবৃন্দ এলাকার গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd