• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

নয়াপল্টনের সামনে দুই বছর আগের স্মৃতি—এক সাহসী নেতৃত্বের প্রতিচ্ছবি

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

নয়াপল্টনের সামনে দুই বছর আগের স্মৃতি—এক সাহসী নেতৃত্বের প্রতিচ্ছবি

ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ | রিপোর্ট ডেস্ক
ঢাকা, ২৯ জুলাই ২০২৫

দুই বছর আগে, রাজধানী ঢাকার নয়াপল্টনের বিচারক ভবনের সামনে ধারণ করা একটি ছবি আজ আবারও সামাজিক মাধ্যমে আলোচনায়। ছবিতে রয়েছেন যশোর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি।

এটি ছিলো এক আন্দোলনমুখর সময়। বিএনপির রাজপথে টিকে থাকার লড়াইয়ে যখন কেন্দ্রীয় কার্যালয় ছিলো নিরাপত্তা বলয়ের চাপে, তখন সাহসী কয়েকজন নেতৃবৃন্দ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বিচারকের ভবনের সামনে দাঁড়িয়ে সাবিরা নাজমুল মুন্নির সেই উপস্থিতি ছিলো এক অনন্য প্রতীক—দমন-পীড়নের মুখে সত্য, সাহস ও নেতৃত্বের সমন্বিত প্রতিচ্ছবি।

রাজনীতিতে তাঁর অবস্থান শুধু একজন মনোনয়ন প্রত্যাশী নেত্রী হিসেবে নয়, বরং একজন দক্ষ সংগঠক ও জনসম্পৃক্ত নেতৃত্বের ধারক হিসেবে প্রতিষ্ঠিত। ঝিকরগাছা উপজেলায় বিএনপির পুনর্গঠন ও সংগঠনের ভীত মজবুত করতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা দলের ভেতরে ও বাইরে সমাদৃত। তাঁর জনপ্রিয়তা এখন শুধু দলীয় বলয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তৃণমূল মানুষের মধ্যেও একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন।

সাবিরা নাজমুল মুন্নি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। ২০২৩-২৪ সালের রাজনৈতিক উত্তাল পর্বে তিনি ঝুঁকি নিয়েই মাঠে ছিলেন। তাঁর সেই প্রতিরোধী মনোভাব এবং রাজনৈতিক সাহসিকতা অনেক তরুণ নেতাকর্মীর অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

দুই বছর আগের এই ছবিটি স্মরণ করিয়ে দেয়, রাজনীতিতে যারা কেবল বক্তব্যের মাধ্যমে নয়, মাঠে থেকে প্রমাণ দেন—তাদের আসন জনমানসে অটুট। যশোর-২ আসনের তৃণমূলে এখন তারুণ্য এবং অভিজ্ঞতার সম্মিলিত নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে অনেকেই সাবিরা নাজমুল মুন্নির নাম উচ্চারণ করছেন।

বিএনপির বর্তমান সাংগঠনিক কাঠামোতে তার মতো নেতৃত্ব প্রয়োজন—যিনি আন্দোলনের সময় রাজপথে থাকেন, আবার দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ান।

এই দুই বছর আগের দৃশ্য তাই এখন শুধু একটি ছবি নয়, বরং একটি রাজনৈতিক বার্তা—নেতৃত্ব তখনই নির্ভরযোগ্য, যখন তা মাঠে প্রমাণিত।


More News Of This Category
bdit.com.bd