• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহিদ দিবস’ উপলক্ষে তিতাস গ্যাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও দোয়ার আয়োজন

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 


‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে তিতাস গ্যাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও দোয়ার আয়োজন

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বুধবার):

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে আত্মদানকারী শহিদদের স্মরণে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (পেট্রোবাংলার একটি অঙ্গপ্রতিষ্ঠান) গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়সহ দেশের সব আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একইসঙ্গে সব কার্যালয়ের মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মূল দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মান্যবর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ। তিনি বলেন,

“যেসব সাহসী তরুণ গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।”

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীকে শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং চাই—এই দিনটি হোক গণতন্ত্রের জন্য অঙ্গীকারের প্রতীক। প্রতিষ্ঠান হিসেবে আমরা দায়বদ্ধতা নিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি।”

প্রতিষ্ঠানটি শহিদ দিবসে পালিত কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতে যেকোনো অভিযোগ বা পরামর্শ জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd