• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে উখিয়া উপজেলা বিএনপির গণমিছিল পরিণত হয় জনসমুদ্রে

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

তারিখ: ৫ আগস্ট ২০২৫ | সময়: ২:৩০ PM
রিপোর্ট :কামরুন তানিয়া, কক্সবাজার

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে উখিয়া উপজেলা বিএনপির গণমিছিল পরিণত হয় জনসমুদ্রে

৫ আগস্ট ২০২৫—বাংলাদেশের রাজনীতিতে প্রতিরোধের এক ঐতিহাসিক দিন। এদিনটি উপলক্ষে কক্সবাজার জেলার উখিয়ায় অনুষ্ঠিত হয় বিশাল গণমিছিল ও জনসমাবেশ, যা রূপ নেয় জনসমুদ্রে। হাজার হাজার মানুষ বিএনপির পতাকা হাতে শামিল হন উক্ত আয়োজনে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে উখিয়া স্টেশন চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন,

> “গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, চলমান থাকবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই এখনো শেষ হয়নি।”

তিনি আরও জানান, উখিয়াকে আগামীতে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বলেন—

> “নাগরিক সেবা নিশ্চিত করে উখিয়াকে একটি পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”

সাবেক এই হুইপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন,

> “ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব মিথ্যাচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন। সত্যের পথে থাকুন, আন্দোলনের পথে থাকুন।”

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সোলতান মাহমুদ চৌধুরী বলেন,

> “৫ আগস্ট গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক। সেই দিনের চেতনাকে সামনে রেখে আমাদের বর্তমান সংগ্রামকে আরও বেগবান করতে হবে।”

তিনি শহীদদের স্মরণ করে আন্দোলনে ঐক্য ও দৃঢ়তার বার্তা দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
এর আগে রাজাপালং ফাজিল মাদ্রাসা থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে উখিয়া স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে ছিল দলীয় শ্লোগান, ব্যানার ও জাতীয় পতাকা—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

সমাবেশ ঘিরে পুরো উখিয়াজুড়ে ছিল উৎসবমুখর ও শৃঙ্খল পরিবেশ। শেষ পর্যন্ত আজানের কিছু পূর্বে সুশৃঙ্খলভাবে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

 


More News Of This Category
bdit.com.bd