• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ: আহত মা-মেয়ে হাসপাতালে

Reporter Name / ৩০৪ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
তারিখ: ৩ আগস্ট ২০২৫, রবিবার


চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ: আহত মা-মেয়ে হাসপাতালে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবুপুর চ্যালকাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে এক ভয়াবহ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন মা-মেয়ে দুইজন নারী, বর্তমানে তারা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শনিবার, ২ আগস্ট বিকেলে। আহতরা হলেন স্থানীয় বাসিন্দা সায়েমা বেগম (৪০) এবং তার কন্যা মরিয়ম খাতুন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক ঈদুল আযহা উপলক্ষে সরকারি ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে কালু বাঘ নামের এক ব্যক্তির মৃত্যুর পর থেকেই এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। সেই বিরোধের ধারাবাহিকতায়ই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এলাকাবাসী জানায়, ঘটনার দিন পারভেজ, পিতা তাজিবুল হক এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছে মোঃ গাভু (পিতা জাব্বার), আবদুর রহমান (পিতা মোঃ আনারুল), বেদানা (আনারুলের স্ত্রী), কমেলা বেগম (হেরাশের স্ত্রী), ছবি বেগম (তাজিবুল হাজির স্ত্রী) এবং কালু বাঘের দুই কন্যা। এসময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায়, স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্র লুটে নেয়।

বাড়ির ভেতরে থাকা সায়েমা বেগম ও তার মেয়ে মরিয়ম বাধা দিলে তাদের উপর বেধড়ক মারধর চালানো হয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সায়েমা বেগম অভিযোগ করেন, “আমরা কালু বাঘ হত্যার ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নই। কিন্তু তারা আমাদের টার্গেট করে নির্দয়ভাবে হামলা চালিয়েছে, ঘরবাড়ি লুটে নিয়েছে, নারী হয়েও রেহাই পাইনি।”

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানিয়েছেন, “এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি— অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার এমন সহিংসতার শিকার না হয়।


 


More News Of This Category
bdit.com.bd