• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের UNGA-৮১ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার ও উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভে মিছিল সহকারে অংশ নিল শার্শা উপজেলা ছাত্রদল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা, পেনাল্টি শুটআউটে রাহাত ট্রেডার্সকে হারিয়ে সেমিফাইনালে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মীসভা পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই শার্শায় রাতারাতি ‘বিএনপি’ পরিচয়ে সরকারি ডিলারশিপ পাওয়ার অভিযোগ শফিকুলের সারের ডিলারশিপ ঘিরে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ; রাজনৈতিক পরিচয়, টিসিবি ডিলারশিপ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তাবিজ-কবচ ও বনাজী ওষুধে চিকিৎসার দাবি, ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ; ব্যবসায়ী শহীদুল্লাহ ও কথিত সাংবাদিক রফিকের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ জাতীয় পর্যায়ের পরীক্ষায় কৃতিত্ব শৈলকুপায় ৪৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা পিপিএম-সেবা পদকে সম্মানিত রাজশাহী পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

গাজীপুরে বাসা থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী গুরুতর জখম।

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরে বাসা থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী গুরুতর জখম

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় একটি ৫ম তলা বাসা থেকে পোশাক শ্রমিক রহিমা বেগম নামে (৩৫) এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেন কে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান হোসেন (৪০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিন (১৬) কে নিয়ে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার ৫ম তলায় ভাড়া থাকেন। তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়৷ তারই জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে। পরে নিজেও একই দা নিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে৷ এঘটনা তাদের মেয়ে শারমিন (১৬) দেখেছেন বলে জানান। পরে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল করতে গেলে স্বামী ইমরানের পালস বুঝতে পেলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয় ।
কোনাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন- মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর আমরা তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনের পালস পাওয়া যায়,তাই তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে৷ এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

 


More News Of This Category
bdit.com.bd