• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান”

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

“গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান”

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা নিয়ে জনগণের দ্বারে-দ্বারে ঘুরছেন কেন্দ্রীয় আইনজীবি ফোরামের সহ- যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোস্তফা সারোয়ার সোহান।

তিনি গাইবান্ধা-৩ সংসদীয় আসন (পলাশবাড়ী- সাদুল্লাপুর) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান।

এসময় তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাব্য পরিকল্পনা সমূহ তুলে ধরেন।

পরে পলাশবাড়ী পৌরশহরের চারমাথা মোড়সহ উপজেলা গেইট, ঘোড়াঘাট সড়ক ও গাইবান্ধা সড়কের বিভিন্ন দোকানপাট ও হোটেল-চায়ের দোকানে অবস্থানরত মানুষের হাতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার স্লোগান একটাই নির্বাচিত হলে আমি এলাকার চিত্র বদলে দেবো ইনশাল্লাহ’।

পাশাপাশি তিনি আগামির প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও দেশনেত্রী খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য সবার দোয়া কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd