খাগড়াছড়িতে বাস উল্টে হতাহত ১৪
এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার সময় আরও ১২ জন আহত হয়েছে বলে ঘটষার বিবরণে জানা যায়।
আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল সোয়া ১১টার দিকে মাটিরাঙা উপজেলার সাপমারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাস খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলার সাপমারা পুলিশ চেকপোস্ট পেরিয়ে যাওয়ার পর পাহাড়ের ঢালু সড়ক নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গেলে যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় আরও ১২ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা ব্যক্তিদের নাম দীঘিনালা উপজেলার কবাখালি এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক ও বাসের কন্ট্রাক্টর অনিল চাকমা। তাদের মৃত্যুর নিশ্চিত জানান মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াজেদ আলী।
দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলার আধুনিক সদর হাসপাতালে আহতদের পাঠিয়ে দেয়।