• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরার কালীগঞ্জে মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্য শরিফুল ইসলাম ওরফে অমিত (১৭) কে হত্যা চেষ্টা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র।

ঘটনার সূত্রপাত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে, যখন অমিত তার বন্ধু নাঈম ইসলাম তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে কাকশিয়ালি নদীর পাড়ে অন্ধকারে নির্জনে নিয়ে যান। সেখানে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেওয়ায় অমিত তুহিনের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করেন এবং পালিয়ে যান।

তুহিনের চিৎকারে বিএনপি অফিসের সামনের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর তার পিতা আবুল কালাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ভোরে অভিযান চালিয়ে নলতা থেকে অমিতকে গ্রেফতার করেন।

এর আগেও গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসেইনা জামে মসজিদ থেকে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম নামে এক যুবককে একইভাবে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করেন অমিত। সেই মামলায় তিনি দীর্ঘদিন জেল হাজতে থেকে বাগেরহাট শিশু সংশোধনাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার মাত্র সপ্তাহখানেকের মধ্যে তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন এবং বর্তমানে জেলা হাজতে রয়েছেন।


More News Of This Category
bdit.com.bd