• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এলপিজির দাম কেজিতে ৩ টাকা ৩০ পয়সা কমলো ১২ কেজির সিলিন্ডার now ১ হাজার ৩৬৪ টাকা, কার্যকর আজ সন্ধ্যা ৬টা থেকে

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

এলপিজির দাম কেজিতে ৩ টাকা ৩০ পয়সা কমলো
১২ কেজির সিলিন্ডার now ১ হাজার ৩৬৪ টাকা, কার্যকর আজ সন্ধ্যা ৬টা থেকে

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার

বেসরকারি খাতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৩ টাকা ৩০ পয়সা কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে। দাম কমানোর এই সিদ্ধান্ত আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৪০৩ টাকা।

বিইআরসি-এর ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ নতুন দরে প্রতি কেজি এলপিজির মূল্য হবে ১১৩ টাকা ৬৪ পয়সা, যা আগের মাসে ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। নতুন এই দামের ভিত্তিতে বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডারের মূল্যও পুনঃনির্ধারণ করা হবে।

সংস্থাটি জানায়, এলপিজির প্রধান কাঁচামাল প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল মাস থেকে বিইআরসি প্রতি মাসে এই দাম নির্ধারণ করে আসছে।

তবে ভোক্তারা অভিযোগ করছেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির ঘটনা এখনো বাজারে ব্যাপকভাবে বিদ্যমান। বিইআরসি জানিয়েছে, তারা এ বিষয়ে মনিটরিং জোরদার করবে।


More News Of This Category
bdit.com.bd