• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

নওগাঁয় কর্মবিরতি আন্দোলনে উসকানির অভিযোগ, প্রধান শিক্ষকের বদলি হয়নি এখনো

Reporter Name / ২৭৭ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

নওগাঁয় কর্মবিরতি আন্দোলনে উসকানির অভিযোগ, প্রধান শিক্ষকের বদলি হয়নি এখনো

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে রাণীনগর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌসের বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও এখনও তার বদলি বা প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনা স্থানীয় শিক্ষক সমাজে অশান্তি ও উত্তেজনার সৃষ্টি করেছে।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে শাহানা ফেরদৌস তার ফেসবুকে একটি পোস্টে লিখেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে রাণীনগর উপজেলার সকল বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। কেন্দ্রের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।” পোস্টের সঙ্গে তিনি আন্দোলনের পাঁচটি ছবি শেয়ার করেন। প্রায় চার ঘণ্টা পর পোস্টটি মুছে ফেলা হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন,

> “তারা কর্মসূচির ডাক দিলেও আমি তাদের সাথে যোগাযোগ করলে আন্দোলন প্রত্যাহার করেন এবং শিক্ষকরা ক্লাসে ফিরে গিয়ে পরীক্ষা গ্রহণ করেন। উপজেলায় কোনো শাটডাউন হয়নি। কোনো শিক্ষক সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান,

> “ঘটনার তদন্ত চলছে। আন্দোলনের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় শিক্ষক সমাজে এই ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শাস্তিমূলক ব্যবস্থা দ্রুত নেওয়ার পক্ষে, কেউ আবার পরিস্থিতি শান্ত রাখার জন্য তদন্তের ফলাফলের অপেক্ষা করছেন। তবে এই ঘটনা শিক্ষার্থীদের পাঠক্রম এবং পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশে প্রভাব ফেলতে পারে, যা প্রাথমিক শিক্ষার শৃঙ্খলা রক্ষার জন্য সতর্কবার্তা হিসেবে গণ্য হচ্ছে।

—


More News Of This Category
bdit.com.bd