মাদারীপুরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা গ্রামে সামসুল হক এর ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে যায় সাইফুল। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সূর্যমনি গ্রামের কাজী বাড়ির পূর্ব দিকের একটি পুকুরে যুবকের লাশটি ভাসতে দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে কালকিনি থানার বাঁশগাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ‘খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। যুবকের লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’