• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২৯৬ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নির্মূলে করণীয় শীর্ষক এ আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন। উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

বক্তব্যে মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ঘুষ আর সুদ থেকে আমার ছাত্রছাত্রীদের মুক্ত থাকতে হবে। আমাদের চাকরির ভবিষ্যৎ ভালো নয়। তাই নিজেদের সমৃদ্ধি হতে হবে।আমাদের ভবিষ্যৎ লক্ষ্য ঠিক রাখতে হবে। দেশপ্রেম থাকতে হবে। আমাদের পরিবার, সমাজ, দেশ এবং বিশ্বের জন্য কাজ করতে হবে। আমরা এমন একটা জাতি, এমন একটা ছাত্রসমাজ চাই যারা বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।” বিএনপি নেতা কামরুজ্জামান রতন বলেন, “আমাদের মুন্সীগঞ্জে যারা মেধাবী আছে তারা যেন কোনোভাবে ঝড়ে না যায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। মেধাবীরা যদি সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পায় তাহলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। শিক্ষার্থীরা যাতে অর্থ সংকটে লেখাপড়া থেকে ছিটকে না পড়ে সেজন্য সবাইকে তাদের পাশে থাকতে হবে।” অনুষ্ঠানটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক মো. হারুন উর রশিদ। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ।

এ-সময় প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু আহমদ আহসান কবির, চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার বার্তা সম্পাদক মোঃ আশিক সরকার ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম (লিখন) প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, মিরকাদিম পৌর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ শিপন জমিদার অন্যান্য প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd