১০ দিন পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি নেপালের সাবেক প্রধানমন্ত্রীরঃ
সরকারের পতনের পর অবশেষে প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এসেই আন্দোলনে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন তিনি। বলেছেন, পুলিশ বিক্ষোভকারীদের হত্যা করেনি, বরং ‘অনুপ্রবেশকারীরা’ স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে তাদের হত্যা করেছে। পুলিশের কাছে এমন অস্ত্র নেই।
তার সরকার সশস্ত্র বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডটকমকে এসব কথা জানান কেপি শর্মা।
সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভে ‘অনুপ্রবেশ’ হয়েছে, যার তদন্ত প্রয়োজন। ওলি তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, ‘সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছিল স্বয়ংক্রিয় বন্দুক থেকে, যা নেপালি পুলিশের কাছে ছিল না। এটা তদন্ত করা উচিত।’
কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী) চেয়ারম্যান ওলি আরও বলেন, ‘অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে সহিংস করে তুলেছিল এবং এইভাবে আমাদের যুবকদের হত্যা করা হয়েছিল।’ ক্ষমতাচ্যুত এই নেতা উল্লেখ করেন, তার পদত্যাগের পর বেশ কয়েকটি সরকারি ভবন পুড়িয়ে দেয়া হয়েছিল, যা ইঙ্গিত দেয় যে বিক্ষোভে বাইরের শক্তি অনুপ্রবেশ করেছিল।
বিস্তারিত সূত্র কমেন্টে দেয়া হল-