• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

সংগ্রাম, প্রতিরোধ আর ডাকসু নির্বাচন: আবিদুল ইসলাম খানের হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা

Reporter Name / ৩৫৬ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

সংগ্রাম, প্রতিরোধ আর ডাকসু নির্বাচন: আবিদুল ইসলাম খানের হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ২০২৫–এর ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নির্বাচনকালীন অভিজ্ঞতা।

তিনি লিখেছেন, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শেখ হাসিনার শাসনামলের অন্ধকার সময়ে ছাত্রলীগের দখলদারিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করতে হয়েছে। গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। হলে থাকার সুযোগ না পেলেও রাজপথে স্লোগান তুলে প্রতিরোধের পথে ছিলেন।

তার বক্তব্যে উঠে এসেছে রংপুরের শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামের শহীদ ওয়াসিমের মতো ছাত্রদল নেতাদের আত্মত্যাগের অনুপ্রেরণা। তিনি উল্লেখ করেন, জুলাই মাসের আগুনঝরা দিনগুলোতে তারা ঢাকার পথে পথে বুক পেতে বুলেটের সামনে দাঁড়িয়েছেন।

১৯ আগস্ট ২০২৫-এ ছাত্রদলের ভেতরে সম্পূর্ণ গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি। ২০ আগস্ট সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে তার নাম ঘোষণা হলে তিনি স্তব্ধ হয়ে যান দায়িত্বের ভারে।

আবিদুল ইসলাম খান কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, টিএসসি ও বিভাগীয় ক্লাব, জেলা-উপজেলা ভিত্তিক সংগঠন, বাস কমিটি, শিক্ষক ও কর্মচারীসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি। তিনি বলেন, “আপনাদের কাছে আমি চিরঋণি। ক্যাম্পেইন চলাকালে অনেকেই সমর্থন জানিয়েছেন, কিন্তু ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

তিনি আরও উল্লেখ করেন, সংগ্রাম এখানেই শেষ নয়। নৈতিকতার সংগ্রাম অনৈতিকতার বিরুদ্ধে অব্যাহত থাকবে। আবিদুল ইসলাম খান কাজী নজরুল ইসলামের একটি পংক্তি উদ্ধৃত করে বলেন—
“যে-পথ আমার সত্যের বিরোধী, সে-পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়।”


More News Of This Category
bdit.com.bd