• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ

মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার: প্রধান বিচারপতি

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫, সময়: ০৩:৪৫ PM
জনতার কণ্ঠস্বর ডেস্ক

মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার: প্রধান বিচারপতি

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মানবতার মুক্তিদাতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও জীবনাদর্শের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি শিখিয়েছেন, ন্যায়বিচার কোনো ব্যক্তিবিশেষের জন্য সীমাবদ্ধ নয়; বরং তা সমগ্র মানবজাতির মৌলিক অধিকার।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘এ দিন বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী সকল মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসরণীয়। তিনি ছিলেন মহানুভবতা, সহনশীলতা, সততা, নিষ্ঠা ও নানা মানবিক গুণে গুণান্বিত একজন মহামানব, মানবজাতির পথ প্রদর্শক।’

তিনি আরও যোগ করেন, ‘মহানবী (সা.) ন্যায়বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা, সাহসিকতা এবং নৈতিক দৃঢ়তার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছেন। বিচারকার্য পরিচালনায় কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা, সম্পদ বা ক্ষমতার প্রভাব বিবেচ্য হবে না; বরং সবার জন্য একই আইন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আইনাঙ্গনের সকল সদস্যের জন্য এটি কেবল পেশাগত দায়িত্ব নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার।’

প্রধান বিচারপতি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্বেও আলোকপাত করেন। তিনি বলেন, ‘মহানবী (সা.) মদিনার সনদের মাধ্যমে পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমাদের জাতীয় জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।’

তিনি ঈদ-ই-মিলাদুন্নবীর এই পবিত্র দিনে সকলের প্রতি আহ্বান জানান, মহানবী (সা.)-এর মানবতামূলক শিক্ষা ও ন্যায়বিচারের আদর্শকে হৃদয়ে ধারণ করে বৈষম্য, অন্যায় ও বিদ্বেষ পরিহার করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে।

 


More News Of This Category
bdit.com.bd