• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | মোঃ আনোয়ার হোসেন
তারিখ: ৬ আগস্ট ২০২৫ | ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডকে পুনরায় ঢাকা-৭ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমানে কামরাঙ্গীরচর থানার আওতাধীন ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তিনটি এলাকার মধ্যে পূর্বে সবগুলোই ঢাকা-৭ আসনের অংশ ছিল। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের আমলে কোনও গণশুনানি ছাড়াই এলাকাগুলোকে কেরানীগঞ্জের অন্তর্গত ঢাকা-২ আসনে যুক্ত করা হয়। এতে এলাকাবাসী প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসে ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড পুনরায় ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত হলেও ৫৫ নম্বর ওয়ার্ডকে স্থানান্তর করা হয়েছে ঢাকা-১০ আসনে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

মানববন্ধনে বক্তারা জানান, তারা তিনটি ওয়ার্ডকে একই আসনে দেখতে চান। এ দাবির পক্ষে ইতোমধ্যে এলাকার শত শত নাগরিকের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনির হোসেন মানববন্ধনে উপস্থিত থেকে এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এই দাবি ন্যায্য। আমি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহায়তা করব।”

আন্দোলনকারীরা বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে ৫৫ নম্বর ওয়ার্ডকে পুনরায় ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত না করা হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

 


More News Of This Category
bdit.com.bd