• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়ে মা হয়েছেন পাগলিটা, বাবা হয়নি কেউ

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়ে মা হয়েছেন পাগলিটা, বাবা হয়নি কেউ

৫ আগস্ট ২০২৫

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
নাম পরিচয়হীন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক পাগলীর কোল জুড়ে এলো রাজপুত্রের মত দেখতে ফুটফুটে এক পুত্র সন্তান, মা হয়েছেন পাগলিটা কিন্তু বাবা হয়নি কেউ। এমনটাই ঘটেছে পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে।

৪ঠা আগষ্ট সোমবার রাতে আমিনপুর থানাধীন শিবপুর আলুর কোল্ড স্টোর নামক স্থানে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন নাম পরিচয়হীন এক পাগলী।
এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পাগলীকে দ্রুত কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। গণসাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন ওই পাগলী। এ ঘটনার খবর পেয়ে পাগলী ও পুত্র সন্তানকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান স্থানীয় উৎসব জনতা। ভোর হতে না হতেই বাচ্চাটি দত্তক নিতে ছুটে আসেন ২০/২২ জন নারী পুরুষ।
ঘটনার এক পর্যায় জোরপূর্বক বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গণ স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার আমিনপুর থানা পুলিশের সহযোগিতা চান। তাৎক্ষণিক আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাচ্চা দত্তক নিতে আসা সকলকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন।
এ বিষয়ে গণসাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার বলেন পাগলীর বাচ্চা প্রসব করানোটা আমাদের কাছে খুব কষ্টসাধ্য আর চ্যালেঞ্জের বিষয় ছিল আমরা দীর্ঘ সময় চেষ্টার পর পুত্র সন্তান প্রসবের মধ্য দিয়ে নরমাল ডেলিভারি করতে সক্ষম হই। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে জানান তিনি।

 


More News Of This Category
bdit.com.bd