• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচার: দুইজনের নামে ৫ কোটি টাকার মানহানির মামলা

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

তারিখ: ৪ আগস্ট ২০২৫
রিপোর্টার: জনতার কণ্ঠস্বর ডেস্ক
প্রকাশনায়: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
ওয়েবসাইট: www.bangladeshprothomsangbad.com

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচার: দুইজনের নামে ৫ কোটি টাকার মানহানির মামলা

ঝিকরগাছা, যশোর প্রতিনিধি:
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু।

বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তার (১৩) নির্যাতিত হয়। ১৯ জুলাই ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি ফেসবুকে প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে আসামিরা ২৩ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ২ লাখ টাকার চাঁদা দাবি করার মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এছাড়া ২২ ও ২৩ জুলাই স্থানীয় ‘ঝিকরগাছা নিউজ ২৪’ মাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে আসামিরা মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মানহানি করার চেষ্টা চালায়। এতে বাদীর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারক ঝিকরগাছা থানার ওসিকে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি বাদীর আইনজীবী আলমগীর কবীর সিদ্দিক নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd