• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী ৭ আগস্ট স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক; সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান

সরেজমিনে পরিদর্শনে গেলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিব্বির আহম্মেদ

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

জনতার কণ্ঠস্বর ডেস্ক রিপোর্ট
নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৩১ জুলাই ২০২৫

চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবার সরেজমিনে পরিদর্শনে গেলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিব্বির আহম্মেদ। আজ তিনি নারায়নপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। চরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এ বিদ্যালয়ে পৌঁছে তিনি সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় ইউএনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক চেয়ারম্যান আবু হানিফ সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি শিক্ষার্থীদের মনোভাব, চাহিদা ও সমস্যাগুলো জানার চেষ্টা করেন এবং বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি নারায়নপুর ইউনিয়নে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন, যা নারী উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করে তিনি পরিবেশ ও প্রজন্ম সচেতনতার বার্তা দেন।

এ সময় ইউএনও সিব্বির আহম্মেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের নিয়েই আগামী দিনের বাংলাদেশ। চরাঞ্চলের কষ্টকে জয় করে তোমরা যদি শিক্ষার আলোয় আলোকিত হতে পারো, তবেই আমাদের উন্নয়ন অর্থবহ হবে।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “শুধু বিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব শেষ নয়—শিশুদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ গঠনে পরিবারই প্রথম শিক্ষা কেন্দ্র।”

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। একযোগে শিক্ষা, প্রশিক্ষণ ও পরিবেশের মতো বিষয়ে সরকারের নজর দেওয়ার এমন উদ্যোগকে প্রশংসা করছেন সচেতন নাগরিকেরা।

 


More News Of This Category
bdit.com.bd