জয়পুরহাটে এক হাজার মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৮ জুলাই,
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থ্যান দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে এক হাজার গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন, শিশুরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী নিতে ভিড় করেন।
এসময় ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।