• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

গঠনমূলক সমালোচনা একপ্রকার আশীর্বাদ এটি আমাদের সীমাবদ্ধতা চিনতে শেখায়

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫


সমালোচনাকে ভয় নয়, সম্মানের চোখে দেখুন

 মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলামিস্ট

সমালোচনা—এই শব্দটি অনেকের মনেই একধরনের নেতিবাচক প্রতিধ্বনি তৈরি করে। আমরা প্রায় সবাই প্রশংসা পেতে ভালোবাসি, কিন্তু কেউ যখন আমাদের ভুল ধরিয়ে দেয় বা কাজের সমালোচনা করে, তখন আমাদের মনে প্রতিরোধের এক অদৃশ্য দেয়াল গড়ে ওঠে। অথচ, একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়—আমাদের উন্নতির পথরেখায় যদি কিছু আলো থাকে, তবে সমালোচনাই তার অন্যতম প্রধান উৎস।

গঠনমূলক সমালোচনা একপ্রকার আশীর্বাদ। এটি আমাদের সীমাবদ্ধতা চিনতে শেখায়। অনেক সময় মানুষ নিজের ত্রুটি নিজেই বুঝতে পারে না—সেখানে একজন সচেতন সমালোচকের কথাই আয়নার মতো কাজ করে। আর আয়না কি কখনো মিথ্যে বলে?

বিশেষ করে যারা সাংবাদিকতা, সাহিত্য, রাজনীতি কিংবা শিক্ষা—এই জাতীয় দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, তাদের জন্য সমালোচনা গ্রহণ করা, তা বিশ্লেষণ করে প্রয়োজনে সংশোধন আনা অত্যন্ত জরুরি। সমালোচকের প্রতি বিদ্বেষ নয়, বরং কৃতজ্ঞতাই হওয়া উচিত আমাদের প্রতিক্রিয়া। কারণ তারাই আমাদের ভিত গড়তে সাহায্য করেন।

এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো—সব সমালোচনাই গঠনমূলক নয়। কিছু সমালোচনা হতে পারে উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপূর্ণ কিংবা বিকৃত তথ্যনির্ভর। কিন্তু কোনটি গঠনমূলক, আর কোনটি কুৎসা—তা যাচাইয়ের জন্য দরকার উন্মুক্ত মন, সংযমী শ্রবণশক্তি এবং আত্মবিশ্লেষণের ইচ্ছা। গঠনমূলক সমালোচনায় থাকে দায়বদ্ধতা ও উত্তরণের দিকনির্দেশনা, আর কুৎসায় থাকে বিদ্বেষ, বিদ্রূপ এবং মানসিক অবক্ষয়ের ছাপ।

যদি আমরা প্রতিটি সমালোচনার সামনে ধৈর্য ধরে দাঁড়াতে পারি, তাহলে সময়ই একদিন আলাদা করে দেবে—কে আমাদের উপকার করতে চেয়েছিল আর কে শুধুই কষ্ট দিতে। যারা গঠনমূলক ছিলেন, তারা আমাদের উন্নতির সাক্ষী হবেন। আর যারা অন্ধ বিদ্বেষে তীব্র ভাষা প্রয়োগ করেছেন, তাঁরাও একদিন বুঝবেন—তাদের কণ্ঠস্বর কোথায় ব্যর্থ হয়েছে।

এজন্য আমি বিশ্বাস করি, সমালোচনাকে ভয় না পেয়ে তাকে সম্মানের চোখে দেখা উচিত। হিংসা নয়, বরং কৃতজ্ঞতা। এই সমালোচকরাই আমাদের স্বপ্ন সফল করতে ভূমিকা রাখেন। তাদের প্রশংসা করে আমরা কেবল উদারতাই দেখাই না—বরং একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলি।

আজকের সমাজে, যেখানে অন্যের সাফল্যে ঈর্ষা করার প্রবণতা বাড়ছে, সেখানে আমাদের উল্টো পথে হাঁটার সময় এসেছে। সমালোচনাকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলা, সমালোচকদের সম্মান জানানো এবং আন্তরিকতা নিয়ে এগিয়ে যাওয়াই হলো সত্যিকার সাফল্যের পথ।

সর্বোপরি, সমালোচনার ভেতরেই রয়েছে পরিশুদ্ধির শক্তি, আত্মোপলব্ধির সুযোগ এবং নিঃশব্দ উন্নতির দিগন্ত। যারা এই সত্যটি বুঝে নিজেদের ভেতরকার আলো জ্বালাতে পারে, তারাই প্রকৃত বিজয়ী।


 লেখক পরিচিতি:

মোঃ শাহজাহান বাশার, সম্পাদক ও প্রকাশক – দৈনিক জনতার মতামত। একাধিক জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও স্টাফ মিডিয়াতে সাংবাদিক ও সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি প্রাইভেট কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট লজিস্টিকস খাতে তাঁর রয়েছে এক বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি সমাজ, রাজনীতি, নৈতিকতা ও ধর্মীয় ভাবনাসম্পন্ন বিষয়গুলো নিয়ে নিয়মিত কলাম লেখেন।


More News Of This Category
bdit.com.bd