• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

আরএমপিতে দুই কর্মকর্তার পদোন্নতি, পুলিশ কমিশনারের হাতে র‌্যাংক ব্যাজ পরিধান

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 


আরএমপিতে দুই কর্মকর্তার পদোন্নতি, পুলিশ কমিশনারের হাতে র‌্যাংক ব্যাজ পরিধান

পাভেল ইসলাম মিমুল | রাজশাহী | ২৪ জুলাই ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনাড়ম্বর অথচ গৌরবময় অনুষ্ঠানে দুই কর্মকর্তাকে পদোন্নতির পর র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (২৪ জুলাই) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতি পাওয়া মো: তৌহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে উন্নীত মো: আবুল কালাম আজাদ-কে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন কমিশনার।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার নবনিযুক্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন,

“পদোন্নতির সঙ্গে বাড়ে দায়িত্ব। একজন পুলিশ পরিদর্শক হিসেবে জনগণের আস্থা অর্জন, পেশাদারিত্ব বজায় রাখা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।”

তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ব ও জনসেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন এবং আরএমপির পেশাগত মানদণ্ড ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি পাওয়া মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি ছিল এক অনুকরণীয় পরিবেশে পরিচালিত—প্রাণবন্ত, শৃঙ্খলাপূর্ণ এবং সম্মাননাপূর্ণ। সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ ও দেশসেবার অঙ্গীকার ছিল সুস্পষ্টভাবে দৃশ্যমান।

আরএমপির কর্মকর্তারা জানান, এই পদোন্নতি শুধু দুটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুলিশ বাহিনীর সামগ্রিক মনোবল ও পেশাগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি বাহিনীর প্রতিটি সদস্যকে উৎসাহিত করবে এবং ন্যায্য মূল্যায়নের বার্তা দেবে।


More News Of This Category
bdit.com.bd