• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ কুড়িগ্রামে আটক-২

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

 

বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ কুড়িগ্রামে আটক-২

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে অভিযান চালিয়ে এক হাজার পাঁচ পিস ইয়াবা ও এক লাখ ৮২ হাজার ৫০০ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাবুল মিয়া (৩২) এবং মোছা. মর্জিনা খাতুন (৪৩)। রোববার রাত ১০টা ৩০ মিনিটে মর্জিনার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি শাখার ওসি মো. বজলার রহমান বলেন, “আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”


More News Of This Category
bdit.com.bd