• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

কালীগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিটের ঘটনায় ছাত্র সমন্বয়কের নামে মামলা

Reporter Name / ২৭৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

কালীগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিটের ঘটনায় ছাত্র সমন্বয়কের নামে মামলা

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে হাসিবুর রহমান হৃদয় নামে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে মারপিট, ছিনতাইয়ের ঘটনায় সাবেক থানা ছাত্র সমন্বয়ক ও সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবসহ তার বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিবের দোকানের সামনে।  এ ঘটনায় উপজেলার বাজার গ্রামের এস ,এম হাফিজুর রহমান বাবুর পুত্র  সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান হৃদয় বাদী হয়ে রাকিব বাহিনীর ১০/১২ জনের নামে থানায় গত রবিবার একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৮। থানার মামলা সূত্রে জানা যায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান হৃদয়তার মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সদ্য বহিষ্কৃত ছাত্রদল  নেতা গণপতি গ্রামের শেখ ইমামুল ইসলামের পুত্র  রাকিব হোসেন ও তার ভাই হাসিবুর রহমানের নেতৃত্বে ছনকা গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের পুত্র সুমন হাসান (২৫ ), জাফরের পুত্র হাবিবুল্লাহ (২২ ) ,চরদহ গ্রামের আদমের পুত্র রনি আহমেদ (২১) এবং মোস্তফা গাইনের পুত্র মাহিম (২৩ ),সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে ছাত্রদল নেতা হাসিবের উপর অতর্কিত হামলা করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে এক সময়কার নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ নেতা রাতারাতি ভোল পাল্টে উপজেলা ছাত্র সমন্বয়ক নেতা বনে যায়। সেই সুবাদে উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কোন্দল চলে আসছিল। গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সাবেক নেতা হাসিবুর রহমান হৃদয়ের উপর হামলার ঘটনার পরদিন তাকে  প্রাথমিক সদস্যপদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।


More News Of This Category
bdit.com.bd