• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

একটা দল যখন ১৬ বছর একা লড়ে, তখন ব্যর্থতা নয়—তা হয় আত্মত্যাগের মহাকাব্য ডা. জোবাইদা রহমানের স্ট্যাটাসে উঠে এলো বিএনপির নিঃসঙ্গ বীরত্বের ইতিহাস

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫


একটা দল যখন ১৬ বছর একা লড়ে, তখন ব্যর্থতা নয়—তা হয় আত্মত্যাগের মহাকাব্য

ডা. জোবাইদা রহমানের স্ট্যাটাসে উঠে এলো বিএনপির নিঃসঙ্গ বীরত্বের ইতিহাস

২১ জুলাই ২০২৫, সোমবার
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট


একটা রাজনৈতিক দল ১৬ বছর ধরে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে শুধু রাজপথে নয়, রাষ্ট্রযন্ত্র, আদালত, গোয়েন্দা সংস্থা, মিডিয়া, আর বহিঃশক্তির বিরুদ্ধে লড়াই করে যদি সাময়িকভাবে ব্যর্থ হয়—তবে সেই ব্যর্থতা ইতিহাস নয়, তা এক সংগ্রামী অধ্যায়। ঠিক এই কথা যেন স্পষ্ট করে তুলে ধরেছেন বিএনপির সিনিয়র নেত্রী ডা. জোবাইদা রহমান, তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিস্ফোরক স্ট্যাটাসে।

পরিসংখ্যানে রক্তের হিসাব: ইতিহাসে বিএনপির আত্মাহুতি

ডা. জোবাইদা রহমান লিখেছেন—

“হাসিনার পতনে প্রাণ দিয়েছেন প্রায় ১৫০০ জন। আহত হয়েছেন প্রায় ৫০ হাজার। কিন্তু গত ১৬ বছরে বিএনপির প্রাণ হারানো নেতাকর্মীর সংখ্যা ৪,৭৭১ জন। গুম হয়েছেন ১,২০৪ জন। দায়ের করা হয়েছে প্রায় ১,৪৩,০০০টি মামলা, যার আসামী ৬০ লক্ষ বিএনপি কর্মী। আর আহতদের সংখ্যা?— অগুনতি।”

এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়—এই সংখ্যা জুড়ে আছে মা-বাবার কান্না, স্ত্রীর নিঃশ্বাস, সন্তানের অনাথ হওয়া, আর হাজারো পরিবারের জীবন বিপর্যয়ের গল্প।

বিএনপির শত্রু ছিল শুধু আওয়ামী লীগ নয়—গোটা রাষ্ট্রযন্ত্র

ডা. জোবাইদার বিশ্লেষণ স্পষ্ট:

“বিএনপি শুধু হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেনি। বিএনপি লড়েছে আদালত, পুলিশ-র‌্যাব, গোয়েন্দা সংস্থা, বিকৃত মিডিয়া এবং সবচেয়ে বড় এনিমি ভারতের আগ্রাসী হস্তক্ষেপের বিরুদ্ধে। এই লড়াইটা বিএনপি একাই লড়েছে।”

“আমরা কেউ মৌন সমর্থন দিয়েছি, কেউ আবার হাসিনার পাশে দাঁড়িয়েছি”

তিনি আরও লিখেছেন—

“এই দেশের অনেকেই বিএনপিকে মৌন সমর্থন দিয়েছেন ঠিকই, কিন্তু রাজপথে নামেননি। কেউ কেউ তো সরাসরি শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাই বিএনপির রক্ত, শ্রম ও ত্যাগের পরও সে সময় সফলতা আসেনি।”

হাসিনা তখনই নেমেছে, যখন সবাই একসাথে নেমেছে

ডা. জোবাইদা এও বলেন:

“শেখ হাসিনার পতন ঘটেছে তখনই, যখন বিএনপি, ছাত্র-জনতা, জনগণ, সবাই একযোগে মাঠে নেমেছে। তাই যারা আজ ব্যঙ্গ করে বলেন—বিএনপি পারেনি, তারা এই ‘একাকীত্ব’ বুঝতে চান না।”

বিএনপি একা ছিল বলেই পারেনি—এই সত্য সরল, নির্মম এবং অকল্পনীয়ভাবে বাস্তব

এই কথাগুলো আজ একটি ঐতিহাসিক স্বীকারোক্তির মতো শোনায়।

“বিএনপি পারেনি কারণ বিএনপির পাশে কেউ ছিল না। কিন্তু ছাত্র-জনতা পেরেছে কারণ ছাত্র-জনতার পাশে বিএনপিসহ সকল শক্তিই ছিল।”

এটা শুধুই রাজনৈতিক ভাষণ নয়—এটা সেই ত্যাগের ইতিহাস যা কোনো ক্যামেরা ধারণ করেনি, কোনো হেডলাইন ছাপেনি, কিন্তু হাজারো পরিবার বুকে বয়ে বেড়াচ্ছে।

ইতিহাস ব্যর্থতাকে হাস্যরস করে না, ইতিহাস সেটাকে স্যালুট করে

আজ যারা “বিএনপি পারেনি” বলে কৌতুক করে, তারা একবারও ভাবেন না—এই “না পারার” পেছনে কত রক্ত, কত চোখের জল, কত পরাজিত স্বপ্ন গাঁথা আছে। ডা. জোবাইদা রহমান সেইসব নীরব যোদ্ধার পক্ষেই মুখ খুলেছেন। তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বিএনপির সংগ্রামের নির্ভরযোগ্য সাক্ষ্যদাতা।


 


More News Of This Category
bdit.com.bd