• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

নরসিংদীতে সাংবাদিকের ওপর সপরিবারে হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

Reporter Name / ৩৩৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 


নরসিংদীতে সাংবাদিকের ওপর সপরিবারে হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

নরসিংদী, ১৯ জুলাই ২০২৫: সাহসিকতার সঙ্গে দুর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক আকরাম হোসেন ও তাঁর পরিবারের ওপর চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দুর্নীতির বিরুদ্ধে লেখনী চালিয়ে তাঁরা জনস্বার্থে কাজ করেন। ফলে তাঁদের অনেক সময়ই ক্ষমতাবান দুর্নীতিবাজদের রোষানলে পড়তে হয়।”

তাঁরা জানান, দেশ টিভির নরসিংদী প্রতিনিধি আকরাম হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করে আসছিলেন, বিশেষ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রিপোর্ট করায় তিনি তাঁদের চক্ষুশূল হয়ে ওঠেন।

হত্যার উদ্দেশ্যে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা

বক্তারা উল্লেখ করেন, গত ৯ মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিং স্টেশনে আকরাম হোসেন ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা আকরাম হোসেনকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালায়, তবে সৌভাগ্যক্রমে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পান।

হামলার সময় দুর্বৃত্তরা তাঁদের প্রাণনাশের হুমকিও দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

গ্রেপ্তার হলেও মূল হোতা অধরা

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুইজনকে গ্রেপ্তার করা হলেও, তারা জামিনে ছাড়া পেয়ে গেছে। তবে এখনো ঘটনার মূল হোতা অধরা রয়ে গেছে, যা উদ্বেগজনক। ফলে সাংবাদিক আকরাম হোসেন ও তাঁর পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে।

সাংবাদিক নেতারা দ্রুত মূল পরিকল্পনাকারী ও হামলার মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাৎ হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান, মোস্তাক আহমেদ, শরিফ ইকবাল রাসেল, খায়রুল ইসলাম, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন চন্দ্র বর্মণ, আমিনুর রহমান সাদি প্রমুখ।

বক্তারা একবাক্যে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানেই মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা। এ অবস্থা চলতে দেওয়া যায় না।”

সাংবাদিক সমাজের আহ্বান

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা আকরাম হোসেনের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


More News Of This Category
bdit.com.bd