• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

সদরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার করা হলো ছোরা

Reporter Name / ৩৪৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 


সদরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার করা হলো ছোরা

চট্টগ্রাম, ১৯ জুলাই ২০২৫:

অনলাইন ডেস্ক রিপোর্ট :সিএমপি’র সদরঘাট থানা পুলিশের তৎপর অভিযানে বড় ধরনের ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

এই সফল অভিযানটি পরিচালিত হয় সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম এর নেতৃত্বে, পশ্চিম মাদার বাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত হোছাইন ও মোবাইল-২৪ ও ঈগল-২৪ টিমের সম্মিলিত সহযোগিতায়।

অভিযানটি অনুষ্ঠিত হয় ১৮ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে ৭টা ২৫ মিনিট পর্যন্ত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় সদরঘাট থানাধীন শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেললাইনের পূর্ব পাশের একটি অন্ধকারাচ্ছন্ন খালি জায়গায়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন:

১. মোঃ রকি হাসান আব্দুল্লাহ শফিক (২২)

  • পিতা: মৃত মোঃ রফিক হোসেন
  • মাতা: হাসিনা বেগম
  • ঠিকানা: বারইপাড়া, হাটহাজারী, চট্টগ্রাম
  • বর্তমানে: পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান
  • তার বিরুদ্ধে পূর্বে ২টি মামলা বিচারাধীন রয়েছে।
  1. মোঃ নাজমুল হাসান (২৯)
    • পিতা: মৃত কাঞ্চন মিয়া
    • মাতা: নাজমা বেগম
    • ঠিকানা: শস্যাপাড়া, কুমিল্লা কোতোয়ালী
    • বর্তমানে: পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান
  2. জসিম উদ্দিন @ আনোয়ার হোসেন (৩২)
    • পিতা: মৃত গিয়াস উদ্দিন
    • মাতা: ছকিনা বেগম
    • ঠিকানা: লাইকরাত, কটিয়াদি, কিশোরগঞ্জ
    • বর্তমানে: পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান

গ্রেফতারকৃতদের দখল হতে উদ্ধার করা হয় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত তিনটি ছোরা। এ ঘটনায় সদরঘাট থানায় মামলা নম্বর-০৩, তারিখ-১৯/০৭/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুসারে মামলা রুজু করা হয়।

অভিযানের দ্বিতীয় ধাপে গ্রেফতার:

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মানিক ঘোষ তার ফোর্সসহ অভিযান চালিয়ে পলাতক আসামি মোঃ নয়ন (২৭)-কে গ্রেফতার করেন।

  • পিতা: মোঃ দুলাল
  • মাতা: মিনু বেগম
  • স্থায়ী ঠিকানা: কাকচিড়া, পাথরঘাটা, বরগুনা
  • বর্তমান ঠিকানা: সাহেবপাড়া, পুরাতন কাস্টম, রেলী কলোনী, সদরঘাট, চট্টগ্রাম
  • তিনি আরজু আক্তারের ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।
  • তার বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

সদরঘাট থানার ওসি মোঃ আবদুর রহিম জানিয়েছেন, “ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।”


তথ্যসূত্র:
সিএমপি, সদরঘাট থানা পুলিশের অফিসিয়াল ব্রিফিং


More News Of This Category
bdit.com.bd