• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা।

Reporter Name / ৩৮৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা।

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা।

শুক্রবার সকালে ৬-৩০ মিঃ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বর থেকে শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। এ সময় তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই সময় ছাত্র ও জনতার অসাধারণ সাহসিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রেখেছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস জানাতে এবং দেশের জন্য সচেতন করে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,এবং জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সমন্নয়ক ছাত্র নেতৃবৃন্দ।

ম্যারাথন দৌড়টি যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd