• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

৫০ হাজার চাঁদা না দিলে পশম তুলে ফেলব”—রাজীবপুরে জামায়াত নেতার হুমকির অডিও ফাঁস!

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

“৫০ হাজার চাঁদা না দিলে পশম তুলে ফেলব”—রাজীবপুরে জামায়াত নেতার হুমকির অডিও ফাঁস!

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবির ভয়ংকর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী বাবু মিয়ার দাবি, ‘মামলা থেকে বাঁচাতে’ তাকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন জামায়াতপন্থী শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি আনিসুর রহমান।

ঘটনার সঙ্গে যুক্ত ১ মিনিট ২১ সেকেন্ডের একটি অডিও ও ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা যায়, আনিসুর রহমান বলেন:

> “তোমার যদি একটা পশমের ক্ষতি হয়, আমি রাজীবপুরে দ্বিতীয় দিন আর মুখ দেখাব না… ৫০ হাজার টাকা রেডি কর।”

এক পর্যায়ে তাকে আরও বলতে শোনা যায়:

> “তুমি বেশি কথা বল কীসের জন্য? আমি যা বলছি, তার চেয়ে বড় কোনো কথা আছে? তুমি কীসের বাপের চিন্তা কর?”

ব্যবসায়ীর অভিযোগ: ‘রাজনীতি করিনি, তবু হুমকি’

ব্যবসায়ী বাবু মিয়া অভিযোগ করে বলেন, “আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই, শুধু ব্যবসা করি। হঠাৎ আনিসুর রহমান আমাকে একটি মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় এবং ৫০ হাজার টাকা দাবি করে। আমি আতঙ্কে রয়েছি, নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও দাবি করেন, তাকে মোটরসাইকেলে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মূল হুমকি ও অর্থ দাবি করা হয়।

আনিসুরের দাবি: ‘অডিও সম্পাদিত, ষড়যন্ত্র চলছে’

অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, “আমি তার কাছে কোনো টাকা চাইনি। অডিও ও ভিডিও কনটেন্ট সম্পাদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ছড়ানো হয়েছে।” তবে তিনি স্বীকার করেন, বাবু মিয়াকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন।

জামায়াতের অবস্থান: তদন্তে যাচ্ছে দল

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। আনুষ্ঠানিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে দলে গৃহীত নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ বলছে: অভিযোগ পেলে ব্যবস্থা

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমি থানায় সদ্য যোগ দিয়েছি। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক ও রাজনৈতিক পরিসরে এমন চাঁদাবাজি ও হুমকির ঘটনা উদ্বেগজনক। জামায়াতের একজন উপজেলা পর্যায়ের নেতার বিরুদ্ধে প্রকাশ্য হুমকির অভিযোগ—তা-ও অডিও-ভিডিওসহ—স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি দলীয়ভাবে ‘তদন্তাধীন’ হলেও, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত এবং সত্য উদঘাটনে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।


More News Of This Category
bdit.com.bd