• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ

গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে বর্বর হামলায় বিএনপির উদ্বেগ: “ফ্যাসিস্ট দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে” — মির্জা ফখরুল

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে বর্বর হামলায় বিএনপির উদ্বেগ: “ফ্যাসিস্ট দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে” — মির্জা ফখরুল

ঢাকা, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,

> “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর পতিত ফ্যাসিস্ট চক্র আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে। গোপালগঞ্জে এনসিপি’র মিছিলের ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা সেই অপচেষ্টার নগ্ন বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন,

> “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আওয়ামী দোসররা ইন্টেরিম সরকারের বিরুদ্ধে মরণকামড় দিয়ে দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। এখনই এসব অপশক্তিকে কঠোরভাবে দমন না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”

বিএনপি মহাসচিব দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,

> “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের নিরাপত্তা রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নচেত দেশে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা তৈরি হবে।”

বিবৃতিতে তিনি গোপালগঞ্জে হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনাও করেন।

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতা হারানোর পর আওয়ামী ঘনিষ্ঠ সন্ত্রাসী গোষ্ঠী ও সুবিধাভোগীরা এখন ইচ্ছাকৃতভাবে জনঅসন্তোষ এবং প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করে ইন্টারিম সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

#জাতীয়ঐক্য #গণতন্ত্রেরঅভিযাত্রা
#বিএনপি #গণতন্ত্রেরসংগ্রাম
#BNPMediaCell #BNP #Bangladesh
#KhaledaZia #ZiaurRahman #TariqueRahman


More News Of This Category
bdit.com.bd