চব্বিশের গণঅভ্যুত্থান— কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে তারেক রহমান
রফিকুল ইসলাম রফিক | কুড়িগ্রাম প্রতিনিধি
চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের বুকে শহীদ হওয়া ১০ বীর সন্তানকে স্মরণ করে, তাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক শ্রদ্ধাঞ্জলি ও সহায়তা প্রদানের অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
গণআন্দোলনের শহীদ পরিবারে তারেক রহমানের সহমর্মিতা
২০২৪ সালের জুলাই-আগস্টের গণজাগরণে নিহত কুড়িগ্রামের দশ শহীদ হলেন—
১. শহীদ গোলাম রব্বানী
২. শহীদ আশিকুর রহমান
৩. শহীদ নূর আলম
৪. শহীদ রাশেদুল ইসলাম
৫. শহীদ রায়হানুল ইসলাম
৬. শহীদ সৈকত
৭. শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির
৮. শহীদ কামাল আহমেদ বিপুল
৯. শহীদ শফিকুল ইসলাম
১০. শহীদ শফিকুল ইসলাম শফি
এদের পরিবারকে সম্মান জানিয়ে আর্থিক অনুদান প্রদান এবং রাজনৈতিক শুভেচ্ছা পৌঁছে দেওয়াই ছিল এদিনের মূল বার্তা।
রিজভীর বক্তব্য: “তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা”
অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন—
“তারেক রহমানকে নিয়ে যারা অশালীন মন্তব্য করছে, তাদের সতর্ক করে দিচ্ছি— এমন অপপ্রচারের পরিণতি শুভ হবে না। তিনি গণতন্ত্রের ধ্রুবতারা। এই জুলাই-আগস্টের বিপ্লব তারই দূরদর্শিতা ও সাহসে পরিচালিত হচ্ছে। দেশের মানুষ তাঁর দিকেই তাকিয়ে আছে।”
ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির কৌশলগত অবস্থান
রিজভী বলেন, “আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি কৌশলগত সমর্থন দিয়েছি। হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে— কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি, পণ্যের দাম বাড়ছে হুহু করে। তবে এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে টাকা পাচার করছে না। দেশের মানুষের মুড বুঝে রমজানের আগেই একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াই এখন সময়ের দাবি।”
অতিথি ও বক্তারা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান রুমন, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার।
বিশেষ অতিথি ছিলেন—
আব্দুল খালেক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক
ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, উপদেষ্টা
কৃষিবিদ মোখছেদুল মমিন মিঠুন, সদস্য সচিব
জাহিদুল ইসলাম রনি, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য
আরও বক্তব্য রাখেন—
মোস্তাফিজার রহমান মোস্তফা, আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি
সোহেল হোসেন কায়কোবাদ, সদস্য সচিব
সাইফুর রহমান রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক
হাসিবুর রহমান হাসিব, সহকারী অধ্যাপক
মো. ফজলুল হক, সিনিয়র সাংবাদিক
সঞ্চালনায় ছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আহ্বায়ক, কুড়িগ্রাম পৌর বিএনপি।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
—
সম্পাদনা ও বিন্যাস: ডেইলি প্রথম বাংলাদেশ