• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

কলকাতার ইসকন‌ মেলা ও মন্দির পরিদর্শন করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Reporter Name / ৫৬৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

কলকাতার ইসকন‌ মেলা ও মন্দির পরিদর্শন করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ ৩রা জুলাই বৃহস্পতিবার, ঠিক বিকেল সাড়ে চারটায়, কলকাতার ইসকন মন্দির ও মেলা‌ পরিদর্শন করেলেন। সারাদিন বৃষ্টির মধ্যে একদিকে যেমন ভক্তদের সমাগম ও
অন্যদিকে মুখ্যমন্ত্রী মেলাতে প্রবেশ করায় , মেলার চতুর্দিকে আঁটো আঁটো ভাব, জগন্নাথ মন্দিরের মুখ থেকে গেট পর্যন্ত রাস্তার অর্ধেকটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, শুধু তাই নয়, মেলার মেন‌ গেটের সামনে থেকে সারা মেলা ও ব্যারিকেড শেষ পর্যন্ত উচ্চ পদস্থ অফিসাররেরা এবং কর্তব্যরত পুলিশ ভলেন্টিয়াররা ঘেরে রয়েছেন , আর আজকে যে সকল দর্শনার্থী ও ভক্তরা মেলায় আসছেন এবং প্রবেশ করছেন, মুখ্যমন্ত্রী আসার কারণে সমস্ত মানুষের ব্যাগ চেক করা হচ্ছে। ফলে কিছু কিছু পূর্ণাথীরা বলেন এটা আবার কবে চালু হলো, আমি প্রথম দেখলাম।

মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এই বছর দীঘায় যেহেতু জগন্নাথ দেবের মন্দিরের শুভ সূচনা হয়েছে এবং এই প্রথম রাতে শুভ সূচনা হলো তাই আমি ইসকনের রথযাত্রার উদ্বোধনে আসতে পারিনি, আমি কথা দিয়েছিলাম আজ এই মেলায় যাব, আর এসে এত ভালো লাগছে এত সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে পুরীর আদলে আমি অভিভূত, সকল ইসকনের কর্মকর্তা ও ভক্তদের আমি শুভেচ্ছা জানাই, সবাই একবার দিঘার মন্দির পরিদর্শন করুন, আর বৃষ্টির মধ্যে ভক্তদের সমাগম দেখে আমি অভিভূত।

কয়েকদিন যাবত টানা বৃষ্টি হলেও, এতোটুকু কমেনি জগন্নাথ দেবের পরিদর্শন ভক্তদের ও দর্শনার্থীদের। বৃষ্টির মধ্যেও বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসছেন এবং জগন্নাথ দেবকে দর্শন করছেন, জগন্নাথের জয়ধ্বনি দিচ্ছেন, চলছে ভোগ বিতরণ, দর্শনার্থীরা সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন, শুধু তাই নয় বহু দর্শনার্থী পরিবারের মানুষদের জন্য কুপন দিয়ে ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছেন। সাথে সাথে চলছে বিভিন্ন জায়গায় ভক্তদের জয়ধ্বনি, নৃত্য, তার সাথে সাথে মেলার চতুর্দিকে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী‌ দিয়ে সাজানোর স্টল। এবং স্টল গুলিতে চোখে পড়ার মত ভিড়।

আর মাত্র দুই দিন চলবে এই জগন্নাথের মেলা, তারপরেই পুনরায় এখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরে যাবেন। নিজের গৃহে।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা পশ্চিমবঙ্গ


More News Of This Category
bdit.com.bd