• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ২৬শে জুন ২০২৫ সকাল ১০.৩০ মিনিটে নীলফামারী জেলা প্রশাসন কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ সংক্ষিপ্ত
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
এ-সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জেলা প্রবেশন অফিসার মো ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন সহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, প্রতি বছর ২৬শে জুন বিশ্বজুড়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে দিবসটি পালিত হয়। মাদক হলো সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। মাদকে আমাদের ভাই-বোন, ছেলে-মেয়ে সবাই জরিয়ে গেছে। বর্তমানে কিশোর ও শিশুদের মধ্যেও মাদক সেবনের প্রবণতা বেড়েছে। মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি, এ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। যেভাবেই হোক আমাদের সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে।


More News Of This Category
bdit.com.bd