• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে

ফুটব ল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি’

Reporter Name / ২৩২ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

‘ফুটব ল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি’

অনলাইন ডেস্ক :একসময় আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানো। ক্লাব ফুটবলেও বার্সেলোনার জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। সময়ের পরিক্রমায় এখন লিওনেল মেসি যে ক্লাবে খেলছেন, সেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব পালন করছেন মাচেরানো। গতরাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। জাদুকরি এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেছেন মেসি।

এমন গোলের পর তো নিন্দুকেরাও ভোল পালটে ফেলবে। সেখানে মাচেরানো তো মেসির পুরোনো বন্ধু। ম্যাচ শেষে বন্ধুকে প্রশংসায় ভাসিয়ে মাচেরানো বলেন, ‘সে এমন এক ফুটবলার যে জানে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্ষুধা ও যেকোনো পর্যায়ে নিজেকে প্রমাণ করার তাড়না অনেক বেশি কাজ করে। এই খেলার ইতিহাসে মেসিই সেরা খেলোয়াড়।’

মাচেরানোর মতে মেসির মতো ফুটবলার সহজে হাল ছাড়েন না। মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাকে পাওয়া আমাদের জন্য অনেক বড় সুবিধা। এমনকি ক্লান্তি ও আঘাত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও রক্ষণ সামলে দলকে জেতাতে সাহায্য করেছে। জেতার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে।’

এদিকে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি তিনবারের ক্লাব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম সফল হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’

ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে এখন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে অবস্থান করছে পর্তুগিজ ক্লাব পোর্তো ও মিসরের আল আহলি।


More News Of This Category
bdit.com.bd